ক্রীড়া ডেস্ক

গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারল না আর্জেন্টিনার যুবারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা হেরে গেছে আফ্রিকার দেশ মরক্কোর কাছে।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ তো বটেই, যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপেই মরক্কোর এটি প্রথম শিরোপা। শুধু তাই নয়, ২০০৯ সালে ঘানার পর তারাই প্রথম আফ্রিকান কোনো দেশ হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করল।
চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১২ মিনিটেই লিড নিয়ে নেয় মরক্কো। ষষ্ঠ মিনিটে জাবিরির গোল ঠেকাতে সামনে এগিয়ে গিয়ে ফাউল করে বসেন আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বারবি। রেফারি রিভিউ দেখে আর্জেন্টিনার গোলরক্ষককে হলুদ কার্ড দেন, মরক্কো পায় ফ্রি কিক।
১২ মিনিটে জাবিরি সেই ফ্রি কিক থেকেই দলকে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটাও হয় প্রথমার্ধেই। ডি বক্সের ডান প্রান্ত থেকে ২৯ মিনিটে মাম্মার তুলে দেওয়া বলে ভলি শটে জাল খুঁজে নেন জাবিরি।
ফাইনালের দুটিসহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন পাঁচটি, যা যৌথভাবে সর্বোচ্চ। তার মতোই পাঁচটি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল, ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকি। এর মধ্যে ক্রেমাসকি দুটি অ্যাসিস্টও করেছেন, তাই গোল্ডেন বুটের পুরস্কার তার ঝুলিতেই গেছে। গোল্ডেন বল পুরস্কার অবশ্য পেয়েছেন মরক্কোর ওথমান মাম্মা।
আর্জেন্টিনা এ বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জেতা দল। তাদের শেষ ট্রফি এসেছিল অবশ্য ১৮ বছর আগে, ২০০৭ সালে। সব মিলিয়ে তাদের ট্রফি ছয়টি। এবার ছাড়াও ১৯৮৩ সালে আরও একবার রানার্সআপ হয়েছিল। আর্জেন্টিনা এবার ফাইনালে উঠেছিল গ্রুপ পর্বে ইতালি, অস্ট্রেলিয়া ও কিউবা এবং নকআউটে নাইজেরিয়া, মেক্সিকো ও কলম্বিয়াকে হারিয়ে।
মরক্কো ফাইনালে উঠেছিল গ্রুপ পর্বে স্পেন ও ব্রাজিল এবং নকআউটে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
২০ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
১ দিন আগে
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
১ দিন আগে