মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন স্পেনের রাজা-রানি, থাকবেন প্রধানমন্ত্রীও

ক্রীড়া ডেস্ক
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া (বাঁয়ে) এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (ডানে)। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল ঘিরে শুধু ফুটবলপ্রেমীদের নয়, বিশ্বনেতাদেরও আগ্রহ তুঙ্গে। রোববার নিউ জার্সিতে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গ্যালারিতে থাকবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া ও তাদের দুই কন্যা।

স্পেন সরকার ও দেশটির রাজপ্রাসাদের সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তাই তার যুক্তরাষ্ট্র সফর রাজনৈতিকভাবেও আলোচনায় রয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েও প্রেসিডেন্ট ভবন থেকেই খেলা দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বুয়েনস আইরেসের একটি স্থানীয় রেডিওকে মিলেই জানিয়েছেন, আগের সব ম্যাচের মতো ফাইনালও প্রেসিডেন্ট ভবন ‘অলিভোস’-এ বসেই দেখবেন। কুসংস্কারের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না— এমন প্রশ্নের জবাবে তার এক কথার উত্তর, ‘হ্যাঁ’।

মিলেইর বিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক অভিজ্ঞতা। কোপা আমেরিকায় আর্জেন্টিনার সাতটি ম্যাচই তিনি প্রেসিডেন্ট ভবনে বসে দেখেছেন এবং প্রতিটি ম্যাচেই দল জিতেছে। তাই ফাইনালের আগে সেই রুটিন বদলাতে চান না তিনি। একই সঙ্গে ‘সৌভাগ্যে’র প্রতীক হিসেবে ফাইনালেও পরবেন তার পরিচিত ভারী জ্যাকেট।

আর্জেন্টিনায় ‘কাবালাস’ নামে পরিচিত সৌভাগ্যের নানা রীতি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। কেউ পুরো টুর্নামেন্টজুড়ে একই জার্সি না ধুয়ে পরেন, কেউ প্রতিটি ম্যাচ একই আসনে বসে দেখেন। আবার কেউ বিশ্বাস করেন, নির্দিষ্ট কোনো ব্যক্তি খেলা দেখলে দল হেরে যায়। বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিশরের বিপক্ষে আর্জেন্টিনা গোল করার সঙ্গে সঙ্গেই একদল সমর্থক বাইবেল থেকে পাঠ শুরু করেন। তাদের বিশ্বাস, এমন রীতি বজায় রাখলে সৌভাগ্যও বজায় থাকে।

এই বিশ্বাসের প্রভাব দেশটির রাজনীতিতেও রয়েছে। ১৯৯০ বিশ্বকাপের আগে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম জাতীয় দলের সঙ্গে দেখা করার পর উদ্বোধনী ম্যাচে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা ক্যামেরুনের কাছে হেরে যায়। এরপর থেকেই দেশটিতে একটি ধারণা ছড়িয়ে পড়ে—ক্ষমতাসীন রাষ্ট্রপতির মাঠে উপস্থিতি জাতীয় দলের জন্য অশুভ হতে পারে। সেই বিশ্বাসের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার রাষ্ট্রপতিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে উপস্থিত থাকা এড়িয়ে চলেন। এবারও সেই পথই বেছে নিয়েছেন হাভিয়ের মিলেই।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে