ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখানো ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা শুধু পরের রাউন্ডেই ওঠেনি, ভেঙেছে ১৬ বছরের নকআউট অভিশাপও। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম নকআউট পর্বে জয়ের দেখা পেল লা রোহা। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়া।
ইউরো ২০২৪ জয়ের পর থেকেই বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচিত হচ্ছিল স্পেন। তবে ২০১০ সালের পর বিশ্বকাপের নকআউটে কোনো জয় ছিল না তাদের। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায়, আর ২০১৮ ও ২০২২ সালে শেষ ষোলোতে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল। এবার সেই হতাশার অধ্যায়ের ইতি টানল লুইস দে লা ফুয়েন্তের দল।
শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল স্পেনের। যদিও অস্ট্রিয়ার রক্ষণ ভাঙতে কিছুটা সময় লেগেছে। অবশেষে ৩৬তম মিনিটে মার্ক কুকুরেয়ার নিচু ক্রস থেকে ১২ গজ দূর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন মিকেল ওইয়ারজাবাল। এর আগে কর্নার থেকে কুকুরেয়ার নেওয়া এক শট জালে জড়ালেও সেটি বাতিল হয়।
প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়াতে পারত স্পেন। কিন্তু একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগার। ওইয়ারজাবালের শট ঠেকানোর পর বিরতির ঠিক আগে অ্যালেক্স বায়েনার ফ্রি-কিক ক্রসবারে ঠেলে দেন। ফিরতি বলে লামিন ইয়ামালের শটও রুখে দেন তিনি।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতেই। ৬৬তম মিনিটে অ্যালেক্স বায়েনার ক্রস থেকে বক্সে উঠে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেদ্রো পোরো।
নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন ওইয়ারজাবাল। কুকুরেয়ার নিখুঁত থ্রু পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোলও তুলে নেন তিনি। তাতে ৩-০ গোলের দাপুটে জয় নিয়েই শেষ ষোলো নিশ্চিত করে স্পেন।
অন্যদিকে, ১৯৫৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রিয়া। বদলি হিসেবে নেমে সাসা কালাইজদজিচ হেডে দলের সেরা সুযোগটি পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। এরপর আর তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
এই জয়ে টানা চার ম্যাচে কোনো গোল না হজম করেই শেষ ষোলোয় জায়গা করে নিল স্পেন।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৬ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে