ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপের প্রতিটি আসরেই কিছু অপ্রত্যাশিত নায়ক উঠে আসে। ২০২৬ বিশ্বকাপেও সেই তালিকার বড় অংশজুড়ে রয়েছেন গোলরক্ষকেরা। কুরাসাও, কেপ ভার্দে, ডিআর কঙ্গোর মতো প্রথমবার বা দীর্ঘ বিরতির পর আসা দলগুলোকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন তাদের শেষ প্রহরীরা। কারও হাতে আটকে গেছেন লিওনেল মেসি, কেউ বিদায় করে দিয়েছেন জার্মানিকে, আবার কেউ নিজের জীবনসংগ্রামকে ছাপিয়ে হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক।
৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ছিলেন টুর্নামেন্টের অন্যতম আলোচিত নাম। চার ম্যাচে আটটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। স্পেনের বিপক্ষে একাই করেছেন সাতটি সেভ, আর্জেন্টিনার বিপক্ষেও আটবার রক্ষা করেছেন দলকে। এমনকি মেসির শটও ফিরিয়েছেন তিনি। সতীর্থরা যখন হতাশায় ভেঙে পড়েছেন, তখন অভিজ্ঞ এই গোলরক্ষকই তাদের সাহস জুগিয়েছেন।
কুরাসাওর গল্পটাও কম নাটকীয় নয়। জার্মানির কাছে সাত গোল হজম করার পর অনেকেই ধরে নিয়েছিলেন তাদের বিশ্বকাপ শেষ। কিন্তু পরের ম্যাচেই ডার্ক হর্স ইকুয়েডরের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়ান এলয় রুম। ১৫টি সেভ করে গড়েন নতুন রেকর্ড, আর কুরাসাও পায় বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি ক্যারিবীয় দেশটি।
জার্মানির বিদায়ের নেপথ্য নায়ক ছিলেন ডিআর কঙ্গোর গোলরক্ষক অরল্যান্ডো গিল। শেষ ৩২-এর ম্যাচে শুধু নির্ধারিত সময়েই দুর্দান্ত ছিলেন না, টাইব্রেকারেও দুটি শট ঠেকিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করেন। অথচ চার বছর আগেও সদ্যজাত সন্তানের চিকিৎসার খরচ জোগাতে নিজের জার্সি, বুটসহ খেলাধুলার সরঞ্জাম বিক্রি করতে হয়েছিল তাকে। জার্মানির বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার তিনি উৎসর্গ করেন অসুস্থ ভাইপোকে।
ইরানের হয়ে আরেকটি অনবদ্য পারফরম্যান্স আসে আলিরেজা বেইরানভান্দের কাছ থেকে। বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সাতটি সেভ করে তিনি দলের রক্ষাকবচ হন। দরিদ্র যাযাবর কুর্দি পরিবারে জন্ম নেওয়া এই গোলরক্ষক কৈশোরে স্বপ্নের টানে বাড়ি ছেড়ে তেহরানে চলে যান। জীবিকার জন্য ঝাড়ুদার, গাড়ি ধোয়া ও টায়ার পরিষ্কারের কাজ করেছেন। সেই মানুষটির হাতেই আটকে যান কেভিন ডি ব্রুইনে ও রোমেলু লুকাকুর মতো তারকারা।
ঘানার বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে কলম্বিয়ার কাছে হেরে। তবে টুর্নামেন্টে আলোচনায় ছিলেন তাদের দুই গোলরক্ষক। লরেন্স আলি জিঘি শেষ ৩২-এর ম্যাচে খেললেও ইংল্যান্ডের বিপক্ষে নজর কেড়েছিলেন বেনজামিন আসারে। ঘানার ক্লাব হার্টস অব ওকের এই গোলরক্ষককে খেলানোর পেছনেও ছিল বাস্তবতা। ফিফার ক্লাব ক্ষতিপূরণ কর্মসূচির আওতায় বিশ্বকাপে খেলানো প্রতিটি ফুটবলারের জন্য ক্লাবগুলো প্রতিদিন ১১ হাজার ডলার করে পায়।
৫২ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ফিরে পর্তুগালকে রুখে দেওয়া ডিআর কঙ্গোর আরেক নায়ক ছিলেন লিওনেল এমপাসি। পরে ইংল্যান্ডের বিপক্ষেও একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে প্রশংসা কুড়ান তিনি। এছাড়া চেক প্রজাতন্ত্রের মাতেজ কোভার ও আইভরি কোস্টের এডোয়ার্ড মেন্ডিও নিজেদের পারফরম্যান্স দিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন।
সবশেষে বিদায় বলতেই হয় বিশ্বকাপের পরিচিত মুখ গিলার্মো ওচোয়াকে। বিশ্বকাপ এলেই যিনি যেন অন্য এক রূপে ধরা দিতেন। এবার মেক্সিকোর প্রথম একাদশে নিয়মিত না থাকলেও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে শেষবারের মতো বিশ্বকাপের স্বাদ নেন। ম্যাচ শেষে গোলপোস্টে চুমু খেয়ে বিদায় জানান কিংবদন্তি এই গোলরক্ষক। সতীর্থ ও কোচিং স্টাফরা আবেগঘন বিদায়ে সম্মান জানান তাকে।
রাজনীতি/আরআইআর

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৬ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে