ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে এসে ইতিহাসের প্রথম গোলের দেখা পেল উজবেকিস্তান। তবে গোল পেলেও হার এড়াতে পারেনি তারা। লুইস দিয়াজদের দাপুটে পারফরম্যান্সে ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। এই জয়ে গ্রুপ পর্বে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নিল কলম্বিয়ান্সরা, আর তলানিতে রয়েছে উজবেকিস্তান।
ম্যাচের শুরু থেকেই চেনা লাতিন ছন্দে আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। তবে ডেডলক ভাঙতে তাদের অপেক্ষা করতে হয় ৪০তম মিনিট পর্যন্ত। তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজের চমৎকার পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ড্যানিয়াল মুনোজ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় উজবেকিস্তান। ফলস্বরূপ ৬০তম মিনিটে আববোসবেক ফয়জুললভ গোল করে দলকে ১-১ সমতায় ফেরান, যা বিশ্বকাপের ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোল।
তবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটির এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কলম্বিয়া। মাত্র ৫ মিনিট পর, অর্থাৎ ৬৫তম মিনিটে লুইস দিয়াজ নিজেই গোল করে কলম্বিয়াকে আবারও এগিয়ে নেন (২-১)। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে জেমিনটন ক্যাম্পাজ গোল করলে ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় কলম্বিয়ার।

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১৬ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
২১ ঘণ্টা আগে
কুরাসাও দেশটির আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার, যা বাংলাদেশের গড়পড়তা যেকোনো উপজেলার চেয়েও ছোট। জনসংখ্যা দেড় লাখের সামান্য বেশি। পুঁচকে এই দেশটিই সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছে এবারের ফুটবল বিশ্বকাপে, যার নেপথ্যের কারিগর সাবেক ডাচ ফুটবলার ও কোচ ডিক অ্যাডভোকাট।
১ দিন আগে