ডেস্ক, রাজনীতি ডটকম

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিততে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের অধিনায়ক রিচার্ড এনগারাভা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হয়েছে দুই দলের মধ্যকার একমাত্র টেস্টে ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও অমিত হাসানের। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হলেও এটিই হৃদয়ের প্রথম টেস্ট। অন্যদিকে চোটে ছিটকে যাওয়া লিটন দাসের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অমিত।
চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ। একমাত্র টেস্টের পর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ জুলাই। বাংলাদেশ সময় প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এরপর বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
সবশেষ ২০২৫ সালের এপ্রিলে টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সেই দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, অমিত হাসান (উইকেটরক্ষক), খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া টিসিগা (উইকেটরক্ষক), ওয়েসলি মাদেভেরে, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি।
রাজনীতি/আরআইআর

৩ ম্যাচে ৬ গোল নিয়ে এ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আরও এগিয়ে গেলেন মেসি। শুধু তাই নয়, বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলেরও অনন্য রেকর্ড গড়লেন এই বিশ্বসেরা তারকা।
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। শেষ ২২ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। এই জয়ের ফলে নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হয়েছে ‘এল’ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
১৩ ঘণ্টা আগে
আগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল নিওনেল স্কালোনির দল, শেষ ম্যাচে সেখানে পরিবর্তন এসেছে ৯টি! লিওনেল মেসি নিজেও এ ম্যাচের শুরুর একাদশে রয়েছেন বিশ্রামে। প্রায় নতুন একাদশ নিয়েও ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে লিওনেল মেসির দল।
১৩ ঘণ্টা আগে
মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বেশি ছন্দে ছিল কলম্বিয়া। লুইস দিয়াজের আক্রমণভাগের তৎপরতায় প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়। তার বল থেকে জন কর্দোবা হেড নিলেও লক্ষ্যভ্রষ্ট হন। কিছুক্ষণ পর একই কর্দোবার জোরালো শট এক হাতে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা।
১৩ ঘণ্টা আগে