ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধ সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিসিবি ও আইসিসির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্স শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এইসব তথ্য জানানো হয়৷
সভায় বিসিবির পক্ষে প্রতিনিধিত্ব করেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড তার আগের সিদ্ধান্তেই অটল আছে। আইসিসি অবশ্য সভায় বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
আলোচনায় ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধও আইসিসির কাছে আবারও জানানো হয়।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার সরকারের ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ দিন আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন মেয়ে জাইমা রহমানও।
৫ দিন আগে
বাংলাদেশের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ডব্লিউসিএলের তৃতীয় আসর আরও প্রতিযোগিতাপূর্ণ সংস্করণ হতে পারে। সবশেষ ২০২৫ ডব্লিউসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দল। ইংল্যান্ডের বার্মিংহামে হওয়া ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দলটি
৮ দিন আগে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পাওয়া বাংলাদেশের ছয় ক্রিকেটারের মধ্যে পাঁচজনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে দল পাওয়া তানজিদ তামিম এখনো এনওসি পাননি।
১২ দিন আগে