ক্রীড়া ডেস্ক

২০২৮ সালে অনুষ্ঠেয় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের এই আসরে র্যাংকিংয়ের ভিত্তিতেই বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
এবারের মতো আগামী এই বিশ্বকাপেও খেলবে ২০টি দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অবস্থান আগেই নিশ্চিত। চলমান বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়ায় অবস্থান নিশ্চিত করেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এই ৯ দলের বাইরে আগামী ৯ মার্চ পর্যন্ত সময়ে র্যাংকিংয়ে শীর্ষ ১২-তে অবস্থান করা আরও তিনটি দলও সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি আটটি দলকে বাছাই পর্ব খেলতে হবে।
আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিং বলছে, বাংলাদেশ অবস্থান করছে ৯-এ। এর পরের তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এর মধ্যে জিম্বাবুয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে।
অন্যদিকে ‘কাট-অফ টাইম’ ৯ মার্চের মধ্যে বাকি দলগুলোর এমন কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই যে র্যাংকিংয়ে অবস্থানের অদল-বদল হবে। ফলে আগামী বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের খেলাও নিশ্চিত হয়েছে।
এর আগে ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ইস্যুতে নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ করেও কাজ হয়নি।
আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তাহলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে। আইসিসির এ ‘আলটিমেটামে’ও কাজ হয়নি। বাংলাদেশ রাজি হয়নি ভারতে যেতে। ফলে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড এই বিশ্বকাপ খেলছে।

রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা এক ম্যাচে মূল খেলা টাই হওয়ার পর দুই দফা সুপার ওভারের লড়াই শেষে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দ্বিতীয় জয় পেল প্রোটিয়ারা, আর টানা দ্বিতীয় হার আফগানদের।
৯ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দীর্ঘ আলোচনার পর দেশটি জানিয়েছে, তারা আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠেয় ম্যাচটি খেলবে।
১১ দিন আগে
ভারত–শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই লাহোরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ত্রিমুখী বৈঠক। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্
১২ দিন আগে
এই পরিস্থিতি আইসিসির বর্তমান টিভি স্বত্বাধিকার চুক্তিগুলো নিয়েও বিরোধ সৃষ্টি করতে পারে। পাশাপাশি চলমান অনিশ্চয়তা ভবিষ্যৎ চুক্তির ওপরও প্রভাব ফেলতে পারে।
১২ দিন আগে