এবার কোয়ার্টার ফাইনালের জন্য লড়াই, দেখে নিন কে কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সময় শনিবার রাত থেকেই বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের খেলা শুরু হবে। ছবি: সংগৃহীত

লম্বা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর প্রথম নকআউট স্টেজ রাউন্ড অব ৩২-এর খেলা শেষ হয়েছে, সেই সঙ্গে নির্ধারিত হয়েছে রাউন্ড অব সিক্সটিনের চূড়ান্ত ১৬টি দল। এই দলগুলোর মধ্যে দুটি করে দল আটটি ম্যাচে মুখোমুখি হবে নকআউটের দ্বিতীয় রাউন্ডে। সেসব ম্যাচে জয়ী দলগুলো পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া কলম্বিয়া-ঘানা ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে রাউন্ড অব ৩২-এর খেলা। তাতেই চূড়ান্ত হয়েছে রাউন্ড অব ১৬তে কে কার মুখোমুখি হবে।

৩২-এর পর ১৬’র রাউন্ড শুরু হতে অবশ্য কোনো বিরতি নেই। বাংলাদেশ সময় আজ শনিবার রাত ১১টাতেই রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে হবে ম্যাচটি।

এ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমান রানার-আপ ও শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স। তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, যারা রাউন্ড অব ৩২-এ জার্মানিকে হারিয়ে এসেছে। শনিবার দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

রোববার দিবাগত রাত ২টায় হতে যাওয়া তৃতীয় ম্যাচে মাঠে নামবে হেক্সা মিশনে থাকা ব্রাজিল। জাপানের সঙ্গে কষ্টার্জিত জয়ের পর নিউইয়র্কের এ ম্যাচে তাদের প্রতিপক্ষ তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের দেশ নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে সবশেষ দুই দল নকআউটে মুখোমুখি হয়েছিল, যেখানে নরওয়ে সবাইকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল। ব্রাজিলকে তাই এ ম্যাচে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে সোমবার ভোর ৬টায় আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে দ্বিতীয় শিরোপার সন্ধানে থাকা ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো। ম্যাচটি হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামে।

সোমবার দিবাগত রাত ১টায় ডালাস স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। দুটি দলই শিরোপার লড়াইয়ে ফেবারিট। ফলে এই ম্যাচের মধ্য দিয়েই সমসাময়িক গ্রেট ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা তরুণ তুর্কি লামিনে ইয়ামালের যেকোনো একজনের বিশ্বকাপযাত্রার সমাপ্তি ঘটবে।

মঙ্গলবার সকাল ৬টায় মাঠে নামবে আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটল স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। বিশ্বকাপে খুব ভালো সূচনা না করা এই দলটি রাউন্ড অব থার্টিনেও সেনেগালকে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে জয় পেয়েছে ১১৮ মিনিটের ‘বিতর্কিত’ পেনাল্টি গোলে।

মঙ্গলবার রাত ১০টায় রাউন্ড অব সিক্সটিনের সপ্তম ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে দুর্দান্ত খেলা উপহার দিয়েছিল তাদের বিপক্ষে। ঘাম ঝরানো এক জয়ে সেই বাধা পার হয়েছে লিওনেল মেসির দল। রাউন্ড অব সিক্সটিনে আটলান্টা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিসর।

শেষ ষোলোর শেষ ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায়। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সে মাঠে নামবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া।

এই রাউন্ড শেষ হলেই কোয়ার্টার ফাইনাল, বিশ্বকাপের যাত্রা যবনিকার দিকে। ফুটবলপ্রেমীরা তাই মুখি আছেন এবার নকআউটের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ের জন্য।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

শেষ হলো ১৭ বছরের রঙিন অধ্যায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্ডি

২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি

৪ দিন আগে

ফের ফাইনাল চান আর্জেন্টিনা সমর্থকরা, জমা ৬২ হাজার স্বাক্ষর

পিটিশনে দাবি করা হয়েছে, কিছু রেফারিং সিদ্ধান্ত ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে। তবে অভিযোগগুলোর পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি। আবেদনকারীরা পুরো বিষয়টি ফিফার তদন্তের দাবি জানিয়েছেন।

৫ দিন আগে

ওজনসমান টমেটো দিয়ে বরণ, স্টেডিয়ামও হবে গাভি-ফাবিয়ানের নামে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেই ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন স্পেনের দুই তারকা ফুটবলার ফাবিয়ান রুইজ ও গাভি। নিজ শহরে তাদের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সম্মানে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

৬ দিন আগে

‘সব ভুলে যাও’— মেসির বক্তব্য ঘিরে নতুন আলোচনা

মেসির এই বক্তব্যের শেষ অংশই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওতে সতীর্থদের উত্তেজিত মনে না হলেও প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কোন বিষয় ‘ভুলে যেতে’ বলেছিলেন।

৭ দিন আগে