ভারতকে হারিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ নারী দল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২: ০০
জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় টাইগ্রেসরা। ছবি: সংগৃহীত

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শেষ করতে চায় বাংলাদেশ। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য, নকআউট ম্যাচের আগে জয়ের ধারা অব্যাহত রাখা।

দারুণভাবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে যাত্রা করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা।

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পথ হারায় বাংলাদেশ। টানা ৫ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় নিগার সুলতানার দলের।

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং এবং সর্বশেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।

৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে টাইগ্রেসরা। ৭ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে পাকিস্তান।

এমনকি, নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে, রান রেটে এগিয়ে থাকলে ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে বাংলাদেশের। কারণ ৬ ম্যাচে খেলে ৪ পয়েন্ট অর্জন করেছে কিউইরা।

শ্রীলংকার বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা খুব কাছে গিয়ে তিনটি ম্যাচ হেরেছি। এটা খুবই কষ্টের। মাঝে মাঝে আমরা পরিকল্পনা থেকে সরে যাচ্ছি। ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতে হবে। আশা করি, পরের ম্যাচে ভুল শুধরে দল ভালো খেলবে। আমরা নিজেদের সেরা খেলা খেলতে চেয়েছিলাম। যদি আমরা ১১০% খেলতে পারি, তাহলে আমাদের জন্য ভালো ম্যাচ হবে।’

চলতি বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। শেষ ম্যাচ জিতলেও টেবিলের চতুর্থ স্থানে থেকেই সেমিফাইনাল খেলতে হবে তাদের। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার যেকোনো একটি দলের বিপক্ষে আগামী ৩০ অক্টোবর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত।

ওয়ানডেতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১টি করে জয় ও টাই এবং ছয়টিতে হেরেছে বাংলাদেশ।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১৬ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে