বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট, ১৫ ওভারেই খেলা শেষ করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
নাহিদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্প পুঁজিতে বেঁধে রেখে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নাহিদ রানার গতির ঝড়ে মাত্র ১১৪ অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে পালটা দাপট দেখাতে শুরু করেন বাংলাদেশি ব্যাটাররা। তাতে পাকিস্তানের দেওয়া লক্ষ্য মাত্র ১৫ ওভার ১ বলে অতিক্রম করেছে বাংলাদেশ। দুটি উইকেট হারানোয় তুলে নিয়েছে ৮ উইকেটের বিশাল জয়।

বুধবার (১১ মার্চ) মিরপুরে হোম অব ক্রিকেটে পাকিস্তানকে আতিথ্য দিয়েছিল বাংলাদেশ। ১৫ ওভার ১ বলেই শেষ পর্যন্ত লক্ষ্য ১১৫ রানে পৌঁছে যায় বাংলাদেশ।

এত দ্রুত গতিতে খেলা শেষ করার পেছনে বড় ভূমিকা রেখেছেন ওপেনার তানজিদ হাসান। মাত্র ৪২ বলে ৬৭ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ৫টি।

আরেক ওপেনার সাইফ হাসান খুব একটা সুবিধা করতে পারেননি। ১০ বলে ৪ করে শাহিন আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন। তিনে নামা নাজমুল হোসেন শান্ত অবশ্য ভালোই সঙ্গ দিয়েছেন তানজিদকে। ৫টি চারে ৩৩ বলে করেছেন ২৭ রান। দল জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

তানজিদের সঙ্গে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন লিটন দাস। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসের মূল চরিত্র তরুণ পেস সেনসেশন নাহিদ রানা। তিনি গতির ঝড়ে ব্যক্তিগত প্রথম ও দলীয় দশম ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফেরান ফারহানকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত নিজের টানা পাঁচ ওভারে পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটারকেই তুলে নেন।

নাহিদের গতির তোপে বিনা উইকেটে ৪১ থেকে ৫ উইকেটে ৬৯-এ পরিণত হয় পাকিস্তান। ফারহানের পর একে একে নাহিদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট তুলে নিলেন নাহিদ।

শেষ পযন্ত ৩০ ওভার ৪ বলে ১১৪ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস। ৩৭ রান নিয়ে ফাহিমই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার ফারহান, ১৮ রান করেছেন আরেক ওপেনার সাদাকাত। এর বাইরে কেবল মোহাম্মদ রিজওয়ান দুই অঙ্ক (১০) স্পর্শ করতে পেরেছেন।

নাহিদ রানা ৭ ওভার বল করে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। এ ছাড়া ২৯ রানে তিনটি উইকেট নিয়েছেন মিরাজ। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ের কারণে নাহিদ রানাই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

জাহানারার অভিযোগে নিষিদ্ধ মঞ্জু

এ ছাড়া রোববার অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় গুরুত্বপূর্ণ আরও তিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রশাসনিক সৌজন্য থেকে শুরু করে টুর্নামেন্ট আয়োজন, নির্বাচক প্যানেল এবং শৃঙ্খলাজনিত ব্যবস্থা-৪ সিদ্ধান্ত নিয়ে ছিল তাৎপর্যপূর্ণ আলোচনা।

১৭ দিন আগে

৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান দল

২০১৫ সালের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।

১৯ দিন আগে

পাকিস্তানকে উড়িয়ে জয় বাংলাদেশের, ফাইনালে প্রতিপক্ষ ভারত

লো স্কোরিং ম্যাচে ৫৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

১৯ দিন আগে

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, ‘এ+’ ক্যাটাগরিতে কেউ নেই

এবার প্রথমবার কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। কেন্দ্রীয় চুক্তির আওতায় ক্রিকেটারের সংখ্যা ২১ জন থেকে ২৮ জনে উন্নীত করায় চুক্তিতে ফিরেছেন নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন পাটোয়ারী।

২০ দিন আগে