কমলনগর ক্রিকেট লিগের লোগো উন্মোচন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর ক্রিকেট অঙ্গনের অন্যতম বৃহৎ আসর কমলনগর ক্রিকেট লিগের (কেসিএল) সিজন-২ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাটে কেসিএল কার্যালয়ে এই আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে নামার আগে প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠন আহাম্মদ উল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান।

kcl-2

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান হোসাইন নিখিলের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্য সচিব এমরান হোসেন মুরাদ, যুগ্ম-আহ্বায়ক আকবর হোসাইন, যুগ্ম-সচিব ইফতেখার উদ্দিন মাহমুদ শিবলু, সদস্য সাজ্জাদ হোসাইন সাজু ও রাজীব দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন কাজী বাকের হোসেন নিশাদ, জুয়েল, কামরুল ইসলাম ফাহাদ, ফারহান সাকিব, শিহাব উদ্দিন রূপক, মাইদুল ইসলাম কাফি, শুভ, শাকিল তালুকদার ও আবু বকর সিদ্দিক সুমন।

kcl--

কমলনগর ক্রিকেট লিগের দ্বিতীয় আসর আসছে ডিসেম্বরে। উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি মাঠে বসছে এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের আসর। এবারের আসরে প্রাইজমানিতে থাকছে চ্যাম্পিয়নশিপ পুরস্কার, নগদ দেড় লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার (রানার আপ), এক লাখ টাকা। তৃতীয় পুরস্কার, ২৫ হাজার টাকা। চতুর্থ পুরস্কার, ২০ হাজার টাকা ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পাবেন ১০ হাজার টাকা।

প্রসঙ্গত, কমলনগর ক্রিকেট লিগের (কেসিএল) এই বৃহৎ আয়োজনের প্রধান উদ্যোক্তা জার্মান প্রবাসী ক্রীড়া সংগঠক রিয়াজ মাহমুদ সুমন। তার ঐকান্তিক প্রচেষ্টায় গত বছর সফলভাবে টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মোট ৩২টি দল অংশ নিয়েছিল।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

রুমের রেকর্ড গড়া দৃঢ়তায় ইকুয়েডরকে আটকে দিলো কুরাসাও

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করে ১৫টি সেভ করেন ৩৭ বছর বয়সী রুম। অতিরিক্ত সময় ছাড়া বিশ্বকাপের কোনো ম্যাচে এত বেশি সেভের নজির এর আগে ছিল না।

১৯ ঘণ্টা আগে

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে ইতিহাস গড়ল জাপান, তিউনিসিয়াকে ৪ গোল

ঐতিহাসিক এই ম্যাচটি দেখার মাধ্যমে উপস্থিত ও টেলিভিশন পর্দার ফুটবলপ্রেমীরা একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এক ইতিহাসের অংশ হয়ে গেলেন। ১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে যে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল, তা আজ স্পর্শ করল ১০০০ ম্যাচের মাইলফলক। প্রথম বিশ্বকাপ মাত্র ১৩ দল নিয়ে শ

২১ ঘণ্টা আগে

ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

১ দিন আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১ দিন আগে