কারাতে প্রতিযোগিতা ১৮ সেপ্টেম্বর শুরু, অংশ নেবে ৮ দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা, দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে সেমিনার ও ড্যান গ্র্যাডিং ২০২৫। এসকেআইএফ বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান জানান, প্রতিযোগিতায় দেশের ৭৫টিরও বেশি কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১১৫০ জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে শিশু ৩৫০, জুনিয়র ৩০০, ক্যাডেট ২৫০ এবং সিনিয়র ২৫০ জন। এছাড়া ৭০ জনের বেশি খেলোয়াড় ড্যান গ্র্যাডিংয়ে অংশ নেবেন।

আন্তর্জাতিক পর্যায়ে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র থেকে সংগঠন ও খেলোয়াড়রা অংশ নেবেন।

তিনি আরও জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে রেফারি পরীক্ষায় পাসকৃত, এসকেআইএফ-বাংলাদেশের রেফারি এবং এশিয়ান কারাতে ফেডারেশন অনুমোদিত বাংলাদেশি রেফারিরা খেলাগুলো পরিচালনা করবেন। এ আয়োজন দেশের কারাতে অঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়-রেফারিদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১৮ সেপ্টেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

২১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হোসেন খান এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

প্রধান আকর্ষণ

এবারের আয়োজনের প্রধান আকর্ষণ থাকছে এসকেআইএফ এর ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর সোসিক শিহান মানাবো মুরাকামি (ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান) এবং শিহান কিতামুরা তেতসুরো (ব্ল্যাক বেল্ট ৭ম ড্যান, জেকেএ)।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

সৌদি আরবকে ৪ গোল দিয়ে জয়ে ফিরল স্পেন, পেলের পাশে ইয়ামাল

একই সঙ্গে এ ম্যাচে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। এই গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর দ্বিতীয় কোনো ১৮ বা এর কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম গোল করার কীর্তি গড়লেন ইয়ামাল।

১৩ ঘণ্টা আগে

৯ ওভার হাতে রেখেই বাংলাদেশকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

পাওয়ারপ্লের আগেই তারা ৫২ রান তুলে জয়ের ভিত গড়ে ফেলে। অধিনায়ক মিচেল মার্শ মাত্র ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জস ইংলিস, কুপার কনোলি ও মার্শকে ফিরিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। টিম ডেভিড মাত্র ৩ বল খেলেই দুটি ছক্কা হাঁ

২০ ঘণ্টা আগে

উন্দাভের জোড়া গোলে নকআউট নিশ্চিত জার্মানির

কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি নেমে এক গোল ও দুই গোলে সহায়তা করেছিলেন উন্দাভ। এবার পুরো তিন পয়েন্ট এনে দিয়ে জার্মানির নায়ক হয়ে উঠলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

১ দিন আগে

রুমের রেকর্ড গড়া দৃঢ়তায় ইকুয়েডরকে আটকে দিলো কুরাসাও

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করে ১৫টি সেভ করেন ৩৭ বছর বয়সী রুম। অতিরিক্ত সময় ছাড়া বিশ্বকাপের কোনো ম্যাচে এত বেশি সেভের নজির এর আগে ছিল না।

১ দিন আগে