বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফিফার কমিটিতে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই কর্মকর্তা—সভাপতি তাবিথ আউয়াল এবং নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

এর মাধ্যমে প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাফুফে নিশ্চিত করেছে, এবারের এই মনোনয়ন দুটি সরাসরি ফিফা থেকে করা হয়েছে।

ফিফা কমিটিতে কর্মকর্তাদের অন্তর্ভুক্তির খবরটি প্রথমে নেপাল ফুটবল ফেডারেশন বুধবার সকালে প্রকাশ করে। এর কিছুক্ষণ পরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বাংলাদেশের দুই কর্মকর্তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে।

তাবিথ আউয়ালকে ‘ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে, মাহফুজা আক্তার কিরণ ‘ইয়ুথ গার্লস কম্পিটিশন’ কমিটিতে জায়গা পেয়েছেন। উভয় কমিটির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের জন্য ফিফার কমিটিতে জায়গা পাওয়া নতুন হলেও, মাহফুজা আক্তার কিরণ এর আগেও ফিফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৯ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে