সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিনে গণপরিবহনের সংকটে পড়েছে রাজধানীর মানুষ। বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ। রাজধানীর শনির আখড়া ও কাজলা, রায়েরবাগের কদমতলী এলাকাসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলতে দেখা যায়নি।
চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
‘কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে আন্দোলন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এই আন্দোলন করছেন। এতে মেরুল বাড্ডা এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে মহাসড়ক পুরোপুরি বন্ধ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শনির আখড়া। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বুধবার দিবাগত রাতে এক তরুণ নিহত হয়েছেল।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বের করা ছাত্রদলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) সকাল থেকে তারা হল ছাড়তে শুরু করেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীদের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মহানগর দক্ষিণ ছাত্রলীগের হামলার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলে হলে ছাত্রলীগ নেতাদের মেরে হলছাড়া করছেন। মঙ্গলবার রাতের মধ্যে ঢাবির মেয়েদের পাঁচ হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের হল থেকে বের করে দেন
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিহত দুই যুবকের মধ্যে অপরজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম সবুজ আলী (২৫)। তিনি নীলফামারি সদর উপজেলার বাদশা আলীর ছেলে।
সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে শিক্ষার্থী, পথচারীসহ ছয়জন নিহত হয়েছেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে নিজেদের সমর্থনের কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে শিক্ষার্থীদের এই আন্দোলনে মাঠে নামারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে অবশেষে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আগামী এক মাস অপেক্ষা করতে বলেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে তারা বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন। সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও কোটা সংস্কার দাবিতে তারা এ আন্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সোমবার দিবাগত রাতে সহিংস হামলা চালিয়েছে ছাত্রলীগ। বহিরাগতদের নিয়ে দুই দফায় হামলা চালায় তারা। পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন। হলে প্রবেশ ও কক্ষে তল্লাশির সময় কিছু নেতা-কর্মীদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দেখা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, এদিন দুপুর ৩টার পর থেকে রাত ৯টা পর্যন্ত ২৯৭ জন আহত শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন।
‘এই ক্যাম্পেইন তারুণ্যের মাঝে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক সমতাধর্মী সমাজ প্রতিষ্ঠা, গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং পলিসি অ্যাডভোকেসির অভিজ্ঞতা, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করবে।