নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য বিজয়ীর নাম আজ শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে। এই পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রকাশ্যে তার দাবি জানিয়েছেন।

তবে ট্রাম্প যদি নোবেল না পান তাহলে তিনি কি করবেন এ নিয়ে আতঙ্কে আছে নরওয়ে। কারণ এ দেশটির নোবেল কমিটিই নোবেল বিজয়ী নির্ধারণ ও নাম ঘোষণা করে থাকে। নরওয়ের রাজনীতিবিদরা আশঙ্কা করছেন, ট্রাম্প যেকোনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখাতে পারেন।

এদিকে, নোবেল কমিটি জানিয়েছে, তাদের বিজয়ী নির্ধারণ প্রক্রিয়া হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির অনেক আগেই শেষ হয়ে গেছে। ফলে যুদ্ধ বন্ধের কারণে ট্রাম্পের নোবেল জেতার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প অবশ্য দাবি করছেন, তিনি বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এর জন্য তারই নোবেল পাওয়া উচিত।

ট্রাম্প যে কোনো কিছু করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেছেন, ‘যে কোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। বাক স্বাধীনতার ওপর হামলা”

তিনি আরও বলেন, “নোবেল কমিটি স্বাধীন একটি সংস্থা। বিজয়ী নির্ধারণে নরওয়ের সরকারের সঙ্গে তাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু আমি জানি না, ট্রাম্প এটি জানেন কি না। তার কাছ থেকে যে কোনো প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”

এদিকে নোবেল কমিটির পরিচালক ক্রিষ্টিয়ান বার্গ হার্পভিকেন বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, গত সোমবারই তারা বিজয়ী নির্ধারণ করে ফেলেছেন। যা হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের অনেক আগে হয়। ফলে এ যুদ্ধ বন্ধের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।

তাই হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের কারণে ট্রাম্প নোবেল পুরস্কার জিতবেন এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন একাধিক বিশ্লেষক। এদিকে ট্রাম্প গত কয়েকদিন ধরে বলে আসছেন, তিনি বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। এজন্য তারই নোবেল পাওয়া উচিত। পাকিস্তান, ইসরায়েল, আলজেরিয়াসহ কয়েকটি দেশ তাকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১০ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১১ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৪ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে