ভারত সফরে আসছেন ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড তার এশিয়া সফর শুরু করেছেন। আমেরিকার ন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টর তুলসী গার্বাড আসবেন ভারতেও। ইন্দো-প্যাসেফিক সফরের বেরিয়ে অন্যান্য দেশের পাশাপাশি ভারতের মাটিতেও পা রাখবেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সেখানে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি, স্বাধীনতা এবং সমৃদ্ধির লক্ষ্যপূরণের উদ্দেশ্যেই তাঁর এই সফর।

পােস্টে তিনি জানান- জাপান, থাইল্যান্ড এবং ভারত সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ফ্রান্স যাবেন তিনি। এছাড়া পোস্টের সঙ্গে ফ্লাইটে উঠার ছবিও পোস্ট করেছেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম মার্কিন প্রশাসনের শীর্ষ কোনো কর্মকর্তা ভারতে আসছেন।

গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন।

বিভিন্ন পণ্যে শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে একাধিকবার বিষোদ্গার করেছেন ট্রাম্প। যা নিয়ে ভারতের কূটনৈতিক মহলেও চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে তুলসি ভারতে এসে কী বার্তা দেন, সে দিকেই এখন নজর সবার।

তুলসি গ্যাবার্ড এশিয়া সফর শেষ হবে ১৮ মার্চ। এদিন নয়াদিল্লিতে নিরাপত্তা কর্মকর্তাদের একটি বহুজাতিক সম্মেলনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে গ্যাবার্ড ভারতীয় কর্মকর্তা এবং অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সূত্র: নিউইয়র্ক টাইমস

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৬ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৬ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১৯ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

২১ ঘণ্টা আগে