ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটি আমেরিকার সোনালি যুগের কেবল সূচনা।’ তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ‘ঈশ্বরের হাতে রচিত’ এবং তার নেতৃত্বে ‘আমেরিকান স্বপ্ন ফিরে এসেছে’।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত অনুষ্ঠানে ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে কয়েক ঘণ্টা দেরিতে মঞ্চে ওঠেন ট্রাম্প। খারাপ আবহাওয়ার কারণে দর্শকদের সাময়িকভাবে ওয়াশিংটন মনুমেন্টসংলগ্ন এলাকা থেকে সরিয়ে কাছাকাছি জাদুঘর ও সরকারি ভবনে আশ্রয় নিতে বলা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি ভাষণ শুরু করেন।
মঞ্চে উঠে ট্রাম্প উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা যদি মনে করেন এটা সহজ ছিল, তাহলে ভুল ভাবছেন।’ পরে ভাষণের শেষেও ঝড়ের প্রসঙ্গ টেনে তিনি রসিকতার ছলে বলেন, আবহাওয়া কিছুটা ‘অসুবিধা’ তৈরি করলেও দর্শকদের ধৈর্যের জন্য তিনি কৃতজ্ঞ।
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।6
ভাষণে ট্রাম্প নিজের আইন ও নীতিগত উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন। এর মধ্যে ছিল নির্বাচনি সংস্কারসংক্রান্ত সেভ আমেরিকা আইন, জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে জারি করা নির্বাহী আদেশ এবং সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী অস্ত্র বহনের অধিকার রক্ষার প্রতিশ্রুতি। অস্ত্র বহনের অধিকারের প্রসঙ্গ তুলতেই উপস্থিত জনতা জোরালো করতালি দেয়।
পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি ভেনেজুয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রসঙ্গ তোলেন এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক হামলার কথাও উল্লেখ করেন।
ভাষণে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরীয় যুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের সামনে প্রদর্শন করা হয় ১৭৭৭ সালের একটি ঐতিহাসিক মার্কিন পতাকা, যা ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কফিনে মোড়ানো হয়েছিল।
এ সময় ১০৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা কেন শুব্রিংকে পরিচয় করিয়ে দিলে উপস্থিত জনতা দাঁড়িয়ে করতালি দেয়। পার্ল হারবার হামলার প্রত্যক্ষদর্শী এই যুদ্ধপ্রবীণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া ভিয়েতনাম যুদ্ধের বীর ও ‘মেডেল অব অনার’প্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল প্যারিস ডি. ডেভিসকেও সম্মান জানান ট্রাম্প।
ভাষণের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি আমেরিকার সোনালি যুগের কেবল ভোর। আমাদের নিয়তি ঈশ্বর লিখে দিয়েছেন।’ এরপর ঐতিহ্য অনুযায়ী ‘গড ব্লেস আমেরিকা’ বলে বক্তব্য শেষ করেন তিনি।
এবারের স্বাধীনতা দিবসের আয়োজন নিয়েও বিতর্ক ছিল। ট্রাম্প প্রশাসনের ফ্রিডম ২৫০ কর্মসূচিকে ঘিরে ডেমোক্র্যাটদের অভিযোগ, জাতীয় এই উদ্যাপনকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিকই মনে করেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের আয়োজন প্রয়োজনের তুলনায় বেশি রাজনৈতিক হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।
১ দিন আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।
১ দিন আগে
সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।
১ দিন আগে
র্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।
১ দিন আগে