ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের অন্তত পাঁচটি সেতুতে হামলা চালিয়েছে। এর জবাবে শুক্রবার কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে হামলা চালিয়েছে তেহরান। এর ফলে দুই দেশের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোও এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থল ও আকাশের পাশাপাশি সমুদ্রপথেও উত্তেজনা দ্রুত বাড়ছে। নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ আবারও ব্যাহত হয়েছে। হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন মেরিন সেনারা। একই সময়ে ইয়েমেন উপকূলে সশস্ত্র ব্যক্তিরা আরেকটি জাহাজ দখল করে নিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ লোহিত সাগরের প্রবেশমুখের নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরান ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে চলেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুই দেশের মধ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার সংঘাত আরও তীব্র হওয়ার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশ বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথেও রয়েছে তেল। একই সঙ্গে বিশ্ব জুড়ে শেয়ারবাজারে দরপতন হয়েছে এবং ওয়াল স্ট্রিটেও বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক বিমান হামলার হুমকি দিয়েছেন। পাশাপাশি ইরানের উপকূল বা দ্বীপাঞ্চলে স্থল অভিযান চালানোর সম্ভাবনাও নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ ইরানে চালানো সাম্প্রতিক হামলার অন্যতম উদ্দেশ্য ছিল ট্রাম্পের সামনে আরও সামরিক বিকল্প উন্মুক্ত রাখা।
তবে বিশ্লেষকদের আশঙ্কা, এমন পদক্ষেপ ইরানকে আরও কঠোর পালটা জবাব দিতে উৎসাহিত করতে পারে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা প্রতিবেশী আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা কিংবা ইয়েমেনে তাদের মিত্রদের মাধ্যমে লোহিত সাগরে জাহাজে আক্রমণ চালিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও সংঘাতের এই নতুন মোড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র জানিয়েছেন, বিশেষ করে ইরান ও পুরো অঞ্চলের বেসামরিক অবকাঠামোয় হামলার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
এদিকে সাম্প্রতিক হামলা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রথমবারের মতো এক সপ্তাহের বেশি সময় পর তাদের লক্ষ্যবস্তুর তালিকায় ‘সামরিক রসদ পরিবহন অবকাঠামো’র কথা উল্লেখ করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত পাঁচটি সেতুতে হামলা হয়েছে। দক্ষিণাঞ্চলের বন্দর শহর বন্দর খামিরে একটি সেতুতে হামলায় সাতজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলায় সেখানকার রেলস্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পূর্বে পাকিস্তান সীমান্তসংলগ্ন ইরানশাহর শহরের একটি বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বন্দর খামিরের একটি বিধ্বস্ত সেতুর ধ্বংসস্তূপ, ভাঙা রেলিং এবং ক্ষতিগ্রস্ত একটি যানবাহন দেখা গেছে। রয়টার্স ভিডিওটির অবস্থান নিশ্চিত করতে পেরেছে। তবে বন্দর আব্বাসে এক নারী নিহত ও তার সন্তান আহত হওয়ার মতো অন্যান্য হামলার খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি থাকা উপসাগরীয় দেশ বাহরাইন, কাতার ও কুয়েতে হামলা চালিয়েছে।
কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থাপনাগুলোতে আগুন লাগে এবং বিদ্যুৎ উৎপাদনের বিপুলসংখ্যক ইউনিট বন্ধ হয়ে যায়। দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রযুক্তিগত দল ক্ষয়ক্ষতি মূল্যায়ন, কেন্দ্রটি নিরাপদ করা এবং দ্রুত বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করার কাজ শুরু করেছে।
উপসাগরীয় ধনী আরব দেশগুলো বিদ্যুৎ উৎপাদন এবং সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে নগরবাসীর ব্যবহারের জন্য সরবরাহ করতে এসব ডিস্যালিনেশন প্ল্যান্টের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত ৩০ মার্চ ইরান কুয়েতের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালালে সেটিকে সংঘাতের বড় ধরনের উত্তেজনা হিসেবে দেখা হয়েছিল। ওই ঘটনার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা
ইরান জানিয়েছে, তারা কুয়েত, কাতার ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি এবং ওমানে একটি মার্কিন রাডার স্টেশনে হামলা চালিয়েছে। কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে একটি শিশু আহত হয়েছে।
এ ছাড়া যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়াতেও হামলা চালানোর দাবি করেছে ইরান। তাদের দাবি, তানফ এলাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর একটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে দামেস্ক ও ওয়াশিংটনের দাবি, চলতি বছরের শুরুতেই ওই ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরে গেছে। সিরিয়ার এক সামরিক সূত্র জানিয়েছে, হামলাটি ঘাঁটির কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সেন্টকমও জানিয়েছে, কোনো মার্কিন সেনা নিহত বা আটক হয়নি।
গত মাসে যুদ্ধ বন্ধে হওয়া অন্তর্বর্তী চুক্তি ৭ জুলাই ভেঙে যায়। সেদিন ইরান হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র পালটা হামলা শুরু করে। এরপর ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় এবং যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর নিজেদের অবরোধ পুনর্বহাল করে।
সর্বশেষ সমুদ্র অভিযানে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ কার্যকর করতে তারা একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে মার্কিন মেরিন সেনারা জাহাজের ডেকে নামছেন। ছবির একটিতে একজন সেনাকে ইরানের পতাকার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অন্যদিকে উপসাগরের বাইরে ইয়েমেন উপকূল-সংলগ্ন এডেন উপসাগরে একটি ছোট রাসায়নিকবাহী জাহাজে সশস্ত্র হামলাকারীরা উঠে সেটি দখল করে নেয়।
একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ঘটনাটি সম্ভবত সোমালি জলদস্যুদের সঙ্গে সংশ্লিষ্ট, ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে নয়। তবে আফ্রিকার শিং অঞ্চলভিত্তিক নিরাপত্তা সূত্রগুলো আগে থেকেই আশঙ্কা প্রকাশ করে আসছে, হুথিরা ওই এলাকায় জলদস্যুদের সহায়তা, উৎসাহ বা অস্ত্র সরবরাহ করতে পারে।
এদিকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় হামলা আরও বাড়ায়, সে ক্ষেত্রে ইয়েমেনে তাদের মিত্র হুতিদের সক্রিয় হওয়ার নির্দেশনা ইতোমধ্যে দিয়েছে তেহরান। ইরানের ওই নির্দেশনার ভিত্তিতে হুতিরা লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিও বন্ধ করে দিতে প্রস্তুত রয়েছে। এমনটি হলে উপসাগরীয় অঞ্চল এড়িয়ে মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের প্রধান বিকল্প পথও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ নিয়ম লঙ্ঘনের কারণে দুই দেশের আলোচনা চালানোর নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘পুরোপুরি অর্থহীন’ হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের আলোচনা করার কথা ছিল।
৬ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের নামের তালিকা মিয়ানমারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে অবস্থানরত রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
মার্কিন সেনাদের আটক বা হত্যা করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে প্রায় ৩০ হাজার ডলার (৫ বিলিয়ন ইরানি তোমান) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কোনো নারী এ ধরনের কাজ করলে তাকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে।
১ দিন আগে
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুনে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হওয়ার পাশাপাশি ধোঁয়ায় দম বন্ধ হয়ে তারা মারা গেছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
১ দিন আগে