ডেস্ক, রাজনীতি ডটকম

থাইল্যান্ডের নাখোন রাচাসিমা প্রদেশে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন রেলপথের ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৯ জন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
পুলিশ সূত্র জানায়, শুরুতে ১২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বগিতে আগুন ধরে যাওয়ার পর সেখানে থাকা আরও অন্তত সাতজন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাখোন রাচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওয়ং বিবিসিকে জানান, লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত নির্মাণাধীন দ্রুতগতির রেললাইন প্রকল্পের কাজে ব্যবহৃত একটি ক্রেন নির্মাণকাজ চলাকালীন ব্যাংকক থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনটির ওপর ভেঙে পড়ে।
থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থার তথ্যমতে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী থাকার কথা ছিল, যদিও প্রকৃত যাত্রীর সংখ্যা কিছুটা কম বা বেশি হতে পারে।
এদিকে থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিপাত রাতচাকিতপ্রাকর্ন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি ‘পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত’ পরিচালনার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এই রেলপথটি মূলত থাইল্যান্ডের অর্থায়নে নির্মিত হলেও এতে চীনা প্রযুক্তি ও রোলিং স্টক ব্যবহারের পরিকল্পনা রয়েছে। চীন এই রেলপথকে নিজেদের ইউনান প্রদেশের সঙ্গে থাইল্যান্ডের উপসাগরীয় অঞ্চল সংযুক্ত করার একটি কৌশলগত প্রকল্প হিসেবে বিবেচনা করছে। তবে দীর্ঘদিন ধরেই নানা জটিলতায় প্রকল্পটির কাজ ধীরগতিতে এগোচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত আঞ্চলিক দুটি সূত্র জানায়, শুক্রবারই চুক্তিটি সই হওয়ার কথা। পরে এক তুর্কি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন। তবে আরেকটি আঞ্চলিক সূত্রের ভাষ্য, চুক্তিটি সই হলেও শুক্রবারই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
৪ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলায় এ ঘটনা ঘটে। হামলার সময় স্কুলে নিয়মিত কার্যক্রম চলছিল।
৬ ঘণ্টা আগে
বর্তমানে ট্রাম্পের সামনে মূলত দুটি পথ খোলা— ইরান ও ওমানের মধ্যে আলোচনায় থাকা একটি অন্তর্বর্তী চুক্তি মেনে নেওয়া, যা কার্যকর হলে যুদ্ধের আগে কখনো না পাওয়া হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের একটি অংশ পাবে তেহরান; অন্য পথে ট্রাম্প চাইলে তার দেওয়া হুঁশিয়ারি অনুযায়ী সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন, যাতে
১০ ঘণ্টা আগে
এ বিষয়ে অবগত সূত্রগুলোর ভাষ্য, উপসাগর জুড়ে বড় ধরনের অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি করে যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখাই ছিল ইরানের বৃহত্তর কৌশলের অংশ। ২৮ জুলাই ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর উচ্চপর্যায়ের একাধিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এ
২১ ঘণ্টা আগে