৯ মাস পর আজ পৃথিবীতে প্রত্যাবর্তন করবে সুনীতারা

ডেস্ক, রাজনীতি ডটকম

মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এখন বাড়ির কাছাকাছি। অরবিটাল হাবে ৯ মাস অবস্থানের পর আজ মঙ্গলবার সকালে তারা ড্রাগন মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রওনা দিয়েছেন। দীর্ঘ ১৭ ঘণ্টা পর তারা পৃথিবীতে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।

নাসা তাদের লাইভ আপডেটে জানায়, ক্রু-৯ মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময়) মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন (আনডক) করে ফেলা হয়। নাসা মহাকাশযানটির মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি ভিডিও শেয়ার করেছে।

গত ১৫ মার্চ দুই নভোচারীকে ফিরিয়ে আনতে ইলন মাস্কের স্পেসএক্স তাদের ফ্যালকন-৯ রকেটের উপরে ড্রাগন মহাকাশযানটি উৎক্ষেপণ করে।

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, দুজনই সাবেক নৌবাহিনীর পাইলট। গত বছরের ৫ জুন তারা আট দিনের মিশনে বোয়িং স্টারলাইনারের প্রথম ক্রু ফ্লাইটে অরবিটাল ল্যাবে পৌছান। পরে স্টারলাইনারের ক্যাপসুলটির যান্ত্রিক সমস্যার কারণে সেখানে তারা আটকা পড়েন। গত সেপ্টেম্বরে ক্রু ছাড়াই এটি পৃথিবীতে ফিরে আসে।

অবশেষে ১৭ ঘণ্টা যাত্রা শেষে আজ রাত ৩টা ৫৭ মিনিট (বাংলাদেশ সময়) নাগাদ ফ্লোরিডা উপকূলে ক্যাপসুলটি এটির প্যারাস্যুটের মাধ্যমে সমুদ্রে অবতরণ করবে। এরপর একটি জাহাজ ক্যাপসুল থেকে চার মহাকাশচারীদের স্থলে নিয়ে আসবে।

সুনীতা উইলিয়ামস এবং উইলমোরের ৯ মাস মহাকাশে অবস্থানের সময়কাল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ষষ্ঠ স্থানে রয়েছে। এর আগে একজন ফ্লাইট সার্জন ফ্রাঙ্ক রুবিও ২০২৩ সালে ৩৭১ দিন মহাকাশে কাটান। রাশিয়ান মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভেরও বিশ্ব রেকর্ড রয়েছে। তিনি রাশিয়ার সাবেক মহাকাশ স্টেশন মির-এ ৪৩৭ দিন কাটিয়েছিলেন।

সূত্র: নাসা এবং এনডিটিভি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৪ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৫ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১৭ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

১৯ ঘণ্টা আগে