ডেস্ক, রাজনীতি ডটকম

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দেশজুড়ে জারি করা কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
নেপালি সেনাবাহিনী প্রাথমিকভাবে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রেখেছিল। তবে এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শনিবার সকাল থেকেই গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। খবর দ্য হিমালয়ান টাইমস।
রাজধানী কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ রুটের বাস চলাচলও শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায়ও কিছু যানবাহন গঙ্গাবু বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে। কাঠমান্ডু উপত্যকায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে চোখে পড়ার মতো।
শুক্রবার রাতে শিতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলের উপস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশিলা কার্কি।
সুশিলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বাধীন সরকার আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দায়িত্বে রয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, সারাদেশেই নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে দেশটির তরুণ প্রজন্ম। যা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় ব্যাপক হতাহতের পর পদত্যাগ করতে বাধ্য হন অলি।

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে
৫ ঘণ্টা আগে
টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স
১২ ঘণ্টা আগে
লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।
১ দিন আগে