অর্থহীন যুদ্ধে বিপুল ব্যয়, ট্রাম্পের কঠোর সমালোচনা মার্কিন সিনেটরের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মে ২০২৬, ১১: ৩৩
সিনেটর চাক শুমার। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ‘অবৈধ, ব্যয়বহুল এবং লক্ষ্যহীন’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন সিনেটর চাক শুমার। এই যুদ্ধ বন্ধে এবং ইরান থেকে সৈন্য প্রত্যাহারের লক্ষ্য নিয়ে চলতি সপ্তাহেই ডেমোক্র্যাটরা ‘ওয়ার পাওয়ার রেজোলিউশন’ বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর সপ্তমবারের মতো ভোটাভুটির ডাক দিতে যাচ্ছে।

সোমবার এক বার্তায় ডেমোক্র্যাট এই নেতা সাফ জানিয়ে দেন, এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো যুদ্ধ শেষ করা। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে, রিপাবলিকানরা যদি এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ট্রাম্পের এই যুদ্ধের দায়ভার তাদেরই বহন করতে হবে।

মার্কিন সিনেটর বলেন, ‘খরচ কমানো এবং এই অস্বস্তিকর পরিস্থিতি থামানোর একমাত্র পথ হলো এই অবৈধ যুদ্ধকে শেষে করা। ইরানের বিরুদ্ধে সৈন্য প্রত্যাহার করতে ডেমোক্র্যাটসরা এই সপ্তাহে যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর সপ্তমবারের মতো ভোট করতে চলেছে।’

তিনি বলেন, ‘যদি রিপাবলিক্যানরা আমাদের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়, তাদেরকে ট্রাম্পের এ যুদ্ধের দায় বয়ে বেড়াতে হবে।’

উল্লেখ্য, যুদ্ধ ক্ষমতা প্রস্তাব আইন প্রণয়ন করা হয়েছে কংগ্রেসের সম্মতি ছাড়া কোনো যুদ্ধের ৬০ দিন পার হয়ে যাওয়ার পরও তা চালিয়ে যাওয়া থেকে আটকাতে।’

ডেমোক্র্যাটসরা এ প্রস্তাব পাশ করতে বেশ কয়েকবার চেষ্টা করেছে। তবে যেহেতু তারা কংগ্রেসে সংখ্যায় কম, তাই বেশিরভাগ ভোট দলীয় মতাদর্শের কারণে তাদের দিকে গেছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হুতিদের ‘দখলে’ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর, হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।

১৬ ঘণ্টা আগে

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৭ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

২১ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

২১ ঘণ্টা আগে
Advertisement