ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করুন— ট্রাম্পকে সিনেটর চাক শুমারের আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন সিনেটর চাক শুমার। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুনরায় সামরিক অভিযান শুরুর ঘটনায় যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ও ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেছেন, সেনাদের ‘বিপজ্জনক পরিস্থিতি’ থেকে সরিয়ে আনতে হবে এবং সংঘাত বন্ধ করতে হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউইয়র্কের এই সিনেটর বলেন, ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘সমঝোতা স্মারক’ কার্যকর হওয়ার আগেই ভেঙে পড়েছে।

শুমার বলেন, ‘‘প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষই আমাদের সেনাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে সরিয়ে আনা এবং যুদ্ধ বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে। ট্রাম্পের উচিত সেই সিদ্ধান্ত মেনে চলা।’’

তিনি আরও বলেন, ‘‘আর নয়। যুদ্ধ বন্ধ করুন।’’

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, ইরানের সঙ্গে সংঘাত আবার শুরু হয়েছে।

এর আগে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে এমন একটি প্রস্তাব পাস হয়, যেখানে প্রেসিডেন্টকে হয় যুদ্ধ বন্ধ করতে অথবা সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে বলা হয়।

তবে হোয়াইট হাউসের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ট্রাম্প নিজের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই পদক্ষেপ নিচ্ছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ‘‘হরমুজ প্রণালী খোলা আছে এবং ইরান থাকুক বা না থাকুক, এটি খোলাই থাকবে। যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করবে।’’

এদিকে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজনীতি/আরআইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

বিবৃতিতে বলা হয়, "প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুঃসাহসিক হামলার নিন্দা জানায়, যা একটি গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবমাননা। এটি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।"

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, বাহরাইনে মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় তাদের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়া ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার, সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্

৭ ঘণ্টা আগে

ইরানে রাতভর মার্কিন হামলা, পারমাণবিক স্থাপনা টার্গেট করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন।

৯ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে ‘গোপন যোগাযোগ’, গৃহবন্দি সাবেক ইরানি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ!

চারজন ইরানি কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত সরকার পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে আহমাদিনেজাদকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা হয়েছিল। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

১৭ ঘণ্টা আগে