ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তীব্র উত্তেজনার জেরে ইরানের অভ্যন্তরে রাতভর একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং সামরিক তৎপরতার সাথে জড়িত ইরানের উপকূলরক্ষী ঘাঁটি ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ওয়াশিংটন।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা কারণ নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওমিদিয়া শহরের এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।
এই সামরিক অভিযানের আগেই ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে পুনরায় কঠোর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন "হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে আবির্ভূত হবে যুক্তরাষ্ট্র। বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যয়ের জন্য চলাচলকারী সমস্ত কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। ন্যায্যতার খাতিরেই এই পদক্ষেপ এবং অবিলম্বে এই প্রক্রিয়া শুরু হবে।"
বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের এই একতরফা কর আরোপ এবং ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় হামলার হুমকির ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
রাজনীতি/এসআর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।
১ দিন আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।
১ দিন আগে
সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।
১ দিন আগে
র্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।
১ দিন আগে