বিক্ষোভের মাঝে বাইডেন-নেতানিয়াহুর বৈঠক

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠক করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) হোয়াইট হাউজে বৈঠকে বসেন এ দুই নেতা। খবর আল জাজিরার।

জানা যায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও নভেম্বরের নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করার কথা রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর।

এর আগে বুধবার (২৪ জুলাই) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। কয়েকজন মার্কিন আইনপ্রণেতা নেতানিয়াহুর এই বক্তৃতা বর্জন করার ঘোষণা দেন। এ ছাড়া হাজার হাজার বিক্ষোভকারী মার্কিন ক্যাপিটলে জড়ো হয়ে ওয়াশিংটনকে ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান।

গাজা সংঘাত শুরুর সময় থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতি বিলিয়ন ডলার সামরিক সহায়তাসহ কূটনৈতিক সমর্থনও অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২১ ঘণ্টা আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

২১ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১ দিন আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১ দিন আগে