প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইউক্রেন যুদ্ধসংক্রান্ত আলোচনার ব্যস্ততার কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশসহ পাঁচটি এশীয় দেশে তার নির্ধারিত সফর বাতিল করেছেন। তার এই আকস্মিক সিদ্ধান্তের ফলে ৩০ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসার যে প্রস্তুতি ছিল, তা আপাতত স্থগিত হয়ে গেল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। এ সফরে মেলোনির সঙ্গে তার মেয়েরও ঢাকায় আসার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তুতি প্রায় সম্পন্ন। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার প্রস্তুতি ছিল।
মেলোনির সফর স্থগিতের কারণ জানতে চাইলে এক কূটনীতিক বলেন, বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশ দিয়ে তার সফর শুরুর কথা ছিল। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির। তবে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতালি। সেই ব্যস্ততার কারণে এশিয়া সফর বাতিল করেছে তিনি।

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে
১৪ ঘণ্টা আগে
মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে ২৯ জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই অঞ্চলে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও চরম সংকটে পড়ল।
১৫ ঘণ্টা আগে
সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
১৫ ঘণ্টা আগে