ইরান যুদ্ধে ‘জরুরি প্রয়োজনে’ কংগ্রেসের কাছে ৮৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প

বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ‘জরুরি প্রয়োজন’ মেটানোসহ কয়েকটি খাতের জন্য আইনপ্রণেতাদের কাছে ৮৭ দশমিক ৬ বিলিয়ন (আট হাজার ৭৬০ কোটি) ডলার অনুমোদনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ। অনুরোধটি এমন এক সময়ে করা হলো, যার মাত্র একদিন আগেই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেস।

হোয়াইট হাউজ জানিয়েছে, এই তহবিলের সিংহভাগ অর্থ, অর্থাৎ ৬৭ বিলিয়ন বা ছয় হাজার ৭০০ কোটি ডলার দেশটির প্রতিরক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২১ বিলিয়ন ডলার গোলাবারুদ কেনার জন্য, ১৭ দশমিক ৩ বিলিয়ন ডলার পরিচালন ব্যয় ও ১২ দশমিক ১ বিলিয়ন ডলার গোপন বা ক্লাসিফায়েড কর্মসূচির জন্য রাখা হয়েছে।

অন্যান্য বিভিন্ন খাতে বরাদ্দের জন্য বাকি অর্থ চাওয়া হয়েছে, যার মধ্যে মার্কিন কৃষকদের জন্য ১১ বিলিয়ন ডলার এবং মধ্য আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলার জন্য ১ দশমিক ৪ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ ইরানের সঙ্গে চলমান সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে জনপ্রিয় নয় এবং সামনেই নভেম্বরে দেশটির মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউজের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগ বুধবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক চিঠিতে এই তহবিলের আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

ইরান যুদ্ধের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, এই অনুরোধের বেশির ভাগ অংশই অপারেশন এপিক ফিউরি সম্পর্কিত জরুরি চাহিদা পূরণ করবে।

অনুরোধের মধ্যে প্রায় ৩০০ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় মার্কিন দূতাবাস ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। কারণ ইরান যুদ্ধের শুরুতেই এর মধ্যে কয়েকটি স্থাপনা হামলার শিকার হয়েছিল।

এর আগে গত মাসে পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জুলস হার্স্ট কংগ্রেসের একটি প্যানেলকে বলেছিলেন, এ পর্যন্ত যুদ্ধে প্রায় ২৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। যদিও প্রতিরক্ষা বিশ্লেষক ও আইনপ্রণেতারা বলছেন, এ হিসাব যুদ্ধের আর্থিক ক্ষতির পূর্ণ চিত্র তুলে ধরে না।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবে হোয়াইট হাউজের বাজেট অফিসের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সামরিক হামলার পর পেন্টাগনকে তাদের ‘মজুত পুনর্গঠন’ করতে হবে।

সিনেটে যুদ্ধ ক্ষমতা সীমিত করার ভোট নিয়ে ট্রাম্পের ক্ষোভ

এদিকে গত সপ্তাহে ট্রাম্প ইরানের সঙ্গে যে সমঝোতা চুক্তি করেছেন, তা নিয়ে কংগ্রেসের রিপাবলিকানরা সংশয় প্রকাশ করেছেন। বুধবার একটি আবাসন বিল সই অনুষ্ঠান আকস্মিকভাবে বাতিল করার পর সিনেটের রিপাবলিকানদের সঙ্গে একটি বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ক্যাপিটল হিলে অনুষ্ঠিত ওই মধ্যাহ্নভোজ ও বৈঠকে তিনি রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে তার যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য মঙ্গলবার যে প্রতীকী ভোট হয়েছে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এটি ছিল কংগ্রেসের ইতিহাসে এ ধরনের প্রথম প্রস্তাব, যার মাধ্যমে একজন প্রেসিডেন্টকে সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ক্যাপিটল হিলে বৈঠকের আগে, ট্রাম্প যুদ্ধ ক্ষমতার ওপর ওই ভোটকে ‘অসময়ের ও অর্থহীন’ বলে অভিহিত করেছিলেন। ওই ভোটে যে চারজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তাদের ‘লুজার’ বা ব্যর্থ বলে সম্বোধন করেন ট্রাম্প।

ওই চারজন রিপাবলিকানের একজন, লুইজিয়ানার বিল ক্যাসিডি সাংবাদিকদের বলেছেন, বুধবারের রুদ্ধদ্বার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, “আমি উঠে দাঁড়ালাম এবং বললাম, ‘আপনি আমেরিকান জনগণকে বলেননি আসলে কী ঘটছে।’ এটি চার সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল, কিন্তু চার মাস ধরে চলছে। আমাদের মূল উদ্দেশ্যগুলো এখনো অর্জিত হয়নি।”

জবাবে ট্রাম্প কী বলেন, সেটি অবশ্য বলেননি ক্যাসিডি। তবে বুধবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ফের নিজের যুদ্ধ ক্ষমতার ওপর ওই ভোটের বিষয়ে ক্ষোভ ঝাড়েন। তিনি বলেন, ‘আমাদের চারজন রিপাবলিকান সিনেটর ও সব ডেমোক্র্যাট— তারা যুদ্ধটি হেরে যেতে চায়। কারণ তারা বোকা।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ভারত, জানালেন অর্থমন্ত্রী সীতারামন

অর্থমন্ত্রী জানান, এই লক্ষ্য অর্জনে কৃষি, উৎপাদনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো এবং ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে সমন্বিত প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও কাজ চলছে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

১ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

২ দিন আগে

ইরান যুদ্ধে ‘প্রায় সব’ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

২ দিন আগে