ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দিবাগত রাতে অনুভূত এই কম্পনের উৎপত্তিস্থল ছিল তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে পারদিস শহরের কাছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। কেন্দ্রস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে।
এতে তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রাজনীতি/এসআর

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
৮ ঘণ্টা আগে
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে
১০ ঘণ্টা আগে