ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজা, শেষ শ্রদ্ধা ও দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাদের স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটির ৩ নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেহরান, কোম ও মাশহাদে পৃথকভাবে মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজার আয়োজন করা হবে।
শনিবার (১৩ জুন) ইরানের সরকারি গণমাধ্যম রেডিও তেহরানের অনলাইন সার্ভিস জানিয়েছে, ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই (শনিবার) এবং ৫ জুলাই (রোববার) তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।
এরপর ৬ জুলাই (সোমবার) রাজধানী তেহরানে জানাজার নামাজ ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। ৭ জুলাই (মঙ্গলবার) পবিত্র কোম নগরীতে আরেকটি জানাজার আয়োজন করা হবে। পরে ৯ জুলাই (২৪ মহররম) বৃহস্পতিবার মাশহাদে জানাজার পর ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হন আলি খামেনি। প্রায় ৩৭ বছর ধরে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে তার মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনীতি/আরআইআর

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১১ ঘণ্টা আগে
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৫ ঘণ্টা আগে
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
১৬ ঘণ্টা আগে
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক
১৯ ঘণ্টা আগে