ইরান যুদ্ধের ৪০ দিন: ৬ বাংলাদেশিসহ নিহত ৫৩৬৭, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ২৬

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৪: ৩৭
৪০তম দিনে এসে সাময়িক যুদ্ধবিরতির মুখ দেখেছে ইরান যুদ্ধ। প্রতীকী ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গত ২৮ ফেব্রুয়ারির হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধ ৪০তম দিনে এসে সাময়িক বিরতির মুখ দেখেছে। টানা প্রাণঘাতী সংঘাতের পর আজ বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান।

মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধে বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা বেড়ে কয়েক হাজারে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যভিত্তিক হিসাব অনুযায়ী ইরান যুদ্ধের ৪০ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৫ হাজার ৩৬৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ইরানের ৩ হাজার ৬৩৬ জন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ২৬ জন নিহত হয়েছেন।

রয়টার্সের হিসাব অনুযায়ী দেশভিত্তিক নিহতের সংখ্যা তুলে ধরা হলো—

ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে মোট ৩ হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির হিসাবে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০।

লেবানন: দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে। দক্ষিণ লেবাননে পৃথক দুটি ঘটনায় জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত হন; তারা ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

ইরাক: সংঘাত শুরুর পর থেকে দেশটিতে অন্তত ১১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল: ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৩ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননে ১১ সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্র: যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

সংযুক্ত আরব আমিরাত: দুই সেনাসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।

কাতার: জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত।

কুয়েত: নিহত ৭ জন।

সিরিয়া: দক্ষিণাঞ্চলের সুয়েইদায় একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে ৪ জন নিহত।

পশ্চিম তীর (ফিলিস্তিন): ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪ ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

বাহরাইন: পৃথক দুই হামলায় ২ জন নিহত।

ওমান: সোহর প্রদেশে ড্রোন হামলায় ২ জন নিহত।

সৌদি আরব: আল-খারজে আবাসিক এলাকায় গোলার আঘাতে ২ জন নিহত।

ফ্রান্স: উত্তর ইরাকে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহত হয়েছেন।

বাংলাদেশ: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ৩ এপ্রিলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরান যুদ্ধে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ৬ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৪ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৫ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৬ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৭ ঘণ্টা আগে