এবার মুসলিম লীগের সমর্থন, মুখ্যমন্ত্রী পদে বিজয়ের শপথ রোববার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ০০: ৩১

নানা টানাপোড়নের পর অবশেষে অভিনেতা-রাজনীতিক বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে বড় বাধা কাটল। বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-কে সমর্থন দেওয়ায় তিনি এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।

শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। খবরে বলা হয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় বিজয় রোববার (১০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

এই দুই প্রত্যেকে দুটি করে আসনে জয়ী হয়েছে। তাদের সমর্থনের ফলে টিভিকে-এর মোট সমর্থিত বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ১২১। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ১১৮।

গত চার দিন ধরে রাজভবনে একাধিক দফা বৈঠকের পরও বিজয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রাজ্যপালের সঙ্গে তিন দফা বৈঠকের পরও প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পরিস্থিতি ছিল জটিল। তবে ভিসিকে ও আইইউএমএল-এর এই সিদ্ধান্ত পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দিয়েছে। এর ফলে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে মাত্র দুই বছরের পুরোনো দল হয়েও সরকার গঠনের করতে চলেছে।

রাজনীতি/এসআই

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধে বাস্তুচ্যুত, ঘরবাড়ি রুশদের দখলে— ফেরার জায়গা নেই হাজারও ইউক্রেনীয়ের

অনুসন্ধানে রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ৫১৬টি ‘মালিকবিহীন সম্পত্তি’র তালিকা বিশ্লেষণ করা হয়। একই ঠিকানা একাধিকবার গণনা না করতে তালিকাগুলো যাচাই-বাছাই করে পুনরাবৃত্তি বাদ দেওয়া হয়েছে এবং পরে যেসব সম্পত্তির মালিক নিজেদের অধিকার প্রমাণ করতে পেরেছেন, সেগুলোও হিসাব থেকে বা

১ দিন আগে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্পে আদালতের নিষেধাজ্ঞা

রায়ে আদালত বলেন, "প্রত্যেক প্রেসিডেন্টের মনে রাখা উচিত যে তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য অতিথি— ভবনের মালিক নন। হোয়াইট হাউসে বিশালাকৃতির কোনো বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে কংগ্রেস (মার্কিন পার্লামেন্ট)। এটি রাষ্ট্রের নির্বাহী বিভাগের স্বেচ্ছাধীন কোনো বিষয় নয়।"

১ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৬০ দিনের বিরতির আভাস মার্কিন অর্থমন্ত্রীর

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এর ফলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম হ্রাস পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন অর্থমন্ত্রী।

১ দিন আগে

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অর্ধেকেরও বেশি বাংলাদেশি

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে

১ দিন আগে