ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের অভাবনীয় চমক দেখাল অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)। মাত্র দুই বছর আগে গঠিত এই দলটি ভোটের লড়াইয়ে পেছনে ফেলে দিয়েছে সব দলকে। এতে তামিল রাজনীতির দীর্ঘদিনের দ্বিমুখী সমীকরণ ওলটপালট হয়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর খবরে বলা হয়, সোমবার (৪ মে) রাতে ঘোষিত ফরাফলে তামিল রাজ্যটিতে শেষ পর্যন্ত বিজয়ের দলই শেষ হাসি হেসেছে। ২৩৪টি আসনের মধ্যে টিভিকে জয় পেয়েছে ১০৬ আসনে। আরও একটি আসনে দলটি এগিয়ে রয়েছে।
অন্যদিকে ডিএমকের নেতৃত্বাধীন জোট ৭৩ আসনে জয় নিয়ে রয়েছে রাজ্যে দ্বিতীয় স্থানে। তারাও আরও একটি আসনে এগিয়ে রয়েছে। আর ৫২ আসনে জয় নিয়ে এআইএডিএমকের নেতৃত্বাধীন জোট রয়েছে তৃতীয় স্থানে। একটি আসনে এগিয়ে রয়েছে তারাও।
সব মিলিয়ে বিজয়ের দলই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন চমক হয়ে এসেছে। তবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য ১১৭ আসনের যে ‘ম্যাজিক ফিগার’ প্রয়োজন ছিল, সে পর্যন্ত পৌঁছানে পারেনি টিভিকে। ফলে সরকার গঠন শেষ পর্যন্ত কীভাবে হবে, তা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে।
বড়পর্দায় বিজয় বা বিজয় থালাপাথি নামেই পরিচিত তিনি। পুরো নাম চন্দ্রশেখরণ জোসেফ বিজয়। ভারতের অন্যতম ব্যবসাফল নায়ক তিনি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় তার সিনেমা রয়েছে বেশ কয়েকটি।
খবরে বলা হয়েছে, প্রথমবার ভোটের ময়দানে নামা টিভিকে কেবল ভালোই করেনি, বরং ডিএমকে ও এআইএডিএমকের মতো প্রতিষ্ঠিত দলের ঘাঁটি হিসেবে পরিচিত অনেক আসনেও জয় ছিনিয়ে এনেছে। অভিনেতা বিজয়ের ব্যাপক জনপ্রিয়তা আর তার তরুণ নেতৃত্বের প্রতি মানুষের আস্থাকেই এ সাফল্যের মূল চালিকাশক্তি বলে মনে করা হচ্ছে।
তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশক ধরে ডিএমকে এবং এআইএডিএমকের নেতৃত্বাধীন জোটের আধিপত্য চলে আসছে। সেই প্রথাগত রাজনৈতিক ধারার বিপরীতে দাঁড়িয়ে টিভিকের এই জয়জয়কার রাজ্যটির রাজনীতিতে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। বিজয় নিজেও তিরুচিরাপল্লি (পূর্ব) ও পেরাম্বুর উভয় আসনেই জয় পেয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, চলচ্চিত্রের পর্দায় একের পর এক সুপারহিট-মেগাহিট সিনেমা উপহার দেওয়া বিজয় ভোটের মাঠেও ছক্কা মেরেছেন। তামিলনাড়ু বিধানসভার এবারের এই নির্বাচনের ফলাফল ভারতের দক্ষিণী রাজনীতিতে তাকে এক বড় ‘কিংমেকার’ এবং এমনকি ‘কিং’ হিসেবেও তুলে আনতে যাচ্ছে।

শুক্রবার ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত উপকূলীয় শহর মোকায় হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুথিরা লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।
১৯ ঘণ্টা আগে
সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিটি ছিল তাদের মূল লক্ষ্য। সেখানে থাকা প্রধান অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়।
২০ ঘণ্টা আগে
ইরানের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বড়। কারণ এটি ইরাক বা আফগানিস্তানের মতো দুর্বল রাষ্ট্র নয়। প্রায় ৯ কোটি মানুষের দেশটির রয়েছে শক্তিশালী সামরিক ও নিরাপত্তা কাঠামো, বিশাল ভূখণ্ড, উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, দীর্ঘদিনের আঞ্চলিক নেটওয়ার্ক এবং নিজস্ব জাতীয়তাবাদী রাজনৈতিক পরিচয়। ফলে তেহরানে সরকার পতন ঘটানো গেলেও
২১ ঘণ্টা আগে
ভারতে সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সুনজয় সুধীর রয়টার্সকে বলেন, যুদ্ধ শেষ করার চাবিকাঠি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে। তার মতে, ভারত কঠিন আলোচনাগুলো চালু রাখার সুযোগ তৈরি করেছে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো একই টেবিলে বসতে পারে, কূটনৈতিকভাবে আলোচনা করতে পারে এবং যেসব বিষয়ে তাদের স্বার্থের মিল রয়েছ
১ দিন আগে