বাংলাদেশের প্রতি ‘পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ আইএমএফ

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্তিরতা সত্ত্বেও দেশের মানুষের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ থাকার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর এই কথা জানালো সংস্থাটি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার সংসদ ভেঙ্গে দিয়েছেন রাষ্ট্রপতি। হাসিনার পদত্যাগ দেশে নতুন নির্বাচনের পথ পরিষ্কার করেছে। এই আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছেন।

উদীয়মান বাজার–বিশেষজ্ঞ টেলিমারের তথ্যানুসারে, আইএমএফ, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক থেকে পাওয়া দীর্ঘমেয়াদি ঋণ বাংলাদেশের মোট জিডিপির প্রায় এক–চতুর্থাংশ। তাই দেশের অর্থনীতির জন্য এই প্রতিষ্ঠানগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ।

গত বছরের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের একটি ঋণ অনুমোদন করে। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, বাংলাদেশের ঘটনাবলির দিকে নজর রাখছে আইএমএফ। দেশে সংঘটিত ‘প্রাণহাণি ও হতাহতের ঘটনায়’ গভীর দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ই–মেইলে পাঠানো একটি বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশ ও দেশটির জনগণের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চেষ্টাকে আমরা সমর্থন করি।’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঋণের ওপর কী প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার এই কথা জানায় প্রতিষ্ঠানটি। এসময় বাংলাদেশের উন্নয়নে তাদের অঙ্গীকার আগের মতোই আছে বলে নিশ্চিত করে। চলতি অর্থবছরে বাংলাদেশকে ২৮৫ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার কোনও বন্ড নেই এবং দেশের স্বল্পমেয়াদি ঋণ জিডিপির মাত্র ৫ শতাংশ। তাই আর্থিক বাজারে দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব সম্পর্কে সীমিতই ধারণা পাওয়া যায়।

তবে সাম্প্রতিক আন্দোলনের পেছনে বাংলাদেশের স্থবির অর্থনীতি ভূমিকা রেখেছে। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৩ কোটি ২০ লাখ যুবক কর্মহীন অথবা শিক্ষা থেকে বঞ্চিত। এখানে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি। আর দেশে মাত্র তিন মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ রয়েছে।

খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর পরবর্তী পদক্ষেপগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বহুপাক্ষিক ঋণদাতারা।

টেলিমারের হাসনাইন মালিক বলেছেন, ‘আইনি পরিপ্রেক্ষিতে একটি সামরিক অভ্যুত্থান দেশটির বাইরের বহুপাক্ষিক নতুন সার্বভৌম ঋণ পাওয়ার সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলবে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৩ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৭ ঘণ্টা আগে