মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

ডেস্ক, রাজনীতি ডটকম
আয়াতুল্লাহ আলি খামেনির জন্য ইরানিদের কান্নায় বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইরনা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন ঘিরে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আয়োজনে নেমেছে মানুষের ঢল। হাহাকার আর কান্নায় ভারী হয়ে উঠেছে তেহরানের বাতাস। রাজধানী তেহরানে শোক মিছিলে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ।

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মনোভাব প্রকাশ করেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আলি খামেনির জন্য আয়োজিত বিদায় অনুষ্ঠানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবেগাপ্লুত হয়ে কাঁদছেন। আরও অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন ইরানের মানুষ খামেনিকে ‘ঘৃণা’ করত। তাই মানুষের কান্না দেখে তিনি ‘বিস্মিত’ হয়েছেন। এখানেই শেষ নয়, ট্রাম্প সবার কান্না নিয়ে প্রশ্নও তুলেছেন। বলেছেন, ‘হয়তো ওগুলো নকল কান্না।’

‘এক হামলাতেই ইরানের পুরো নেতৃত্বকে শেষ করা সম্ভব, কিন্তু করব না’

আলি খামেনির জানাজা ও দাফন ঘিরে যখন ইরানে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আয়োজন চলছে, তখন এ আয়োজন ঘিরে নতুন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, চাইলে এক হামলাতেই ইরানের বাকি শীর্ষ নেতৃত্বকে হত্যা করা সম্ভব, কিন্তু তা করা হবে না।

অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা সবাই সেখানে আছে। একটি হামলাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারি। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আর কেউ থাকবে না। তারা চুক্তি করতে মরিয়া হয়ে আছে।’

ট্রাম্প আরও জানান, খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই আলোচনায় এক সপ্তাহের বিরতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে কোনো পক্ষই অন্য পক্ষের ওপর হামলা চালাবে না বলেও দাবি করেন তিনি।

এর আগে ট্রাম্প একই প্রসঙ্গে বলেছিলেন, ‘আমরা ইরানকে জানাজার জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা এক দিনেই ভেনেজুয়াকে হারিয়েছি এবং ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছি। তারা সমঝোতা করতে মরিয়া। আমরা ভালো মানুষ বলেই তাদের জানাজার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।’

দীর্ঘ যুদ্ধের পর শেষ হচ্ছে রাষ্ট্রীয় শোক

৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনকারী আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনই নিহত হন। তার মৃত্যুর পর থেকেই রাষ্ট্রীয় জানাজা ও দাফনের সময়সূচি নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ইরান ৪ জুলাই, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকীর দিন থেকে আলি খামেনির রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা শুরু করে।

এ কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই পবিত্র শহর কোমে ধর্মীয় অনুষ্ঠান হবে। পরে আলি খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের কারবালায়। সেখানেও বিভিন্ন শোকানুষ্ঠান শেষে ৯ জুলাই খামেনিকে তার জন্মস্থান ও ইরানের উত্তরপূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে লাখো মানুষ রাস্তায় নেমেছে। ফলে এটি বিশ্বের সবচেয়ে আলোচিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানগুলোর একটিতে পরিণত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement