ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি পৃথিবীর নিকটবর্তী গ্রহাণুর পতনের বিরল ছবি ধারণ করেছে চীনের একাধিক মানমন্দির। চায়না সায়েন্স ডেইলির তথ্য অনুযায়ী, এটি পৃথিবীতে গ্রহাণু আঘাতের ১১তম সফল আগাম সতর্কবার্তা ও ২০২৪ সালের চতুর্থ সতর্কবার্তা। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
২০২৪ এক্সএ১ নামের গ্রহাণুটির ব্যাস ৭৫ সেন্টিমিটার থেকে ১ মিটারের মধ্যে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) এটি প্রথম যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের টেলিস্কোপে ধরা পড়ে। তবে ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে চীনা মানমন্দিরগুলো গ্রহাণুটি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চায়না একাডেমি অব সায়েন্সেসের ইয়ুননান মানমন্দিরের লিচিয়াং শাখা ওইদিন ২ দশমিক ৪ মিটার টেলিস্কোপ ব্যবহার করে এটি পর্যবেক্ষণ করে।
গ্রহাণুটি পূর্ব সাইবেরিয়ার বায়ুমণ্ডলে প্রবেশ করে একটি উজ্জ্বল আগুনের গোলক সৃষ্টি করে। আবিষ্কারের পর থেকে পতনের মধ্যবর্তী সময়টা ছিল ১২ ঘণ্টার কম।
লিচিয়াং মানমন্দিরের গবেষক চাং সিলিয়াং জানান, পর্যবেক্ষণ দল গ্রহাণুটির দ্রুত গতির জন্য আগাম পরিকল্পনা গ্রহণ করেছিল ও পতনের এক ঘণ্টার মধ্যে ছবি ধারণ করে।
চীনের পার্পল মাউন্টেন মানমন্দির (পিএমও) এবং লেংহু মানমন্দিরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। পার্পল মাউন্টেন মানমন্দির পৃথিবীতে আঘাতের ৪২ মিনিট আগে গ্রহাণুটির ছবি তুলতে পেরেছিল।
পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলি পর্যবেক্ষণ এবং ভবিষ্যদ্বাণী করার পদ্ধতিগুলো নিয়ে আরও গবেষণা করতে প্রতিশ্রুতিবদ্ধ পিএমও।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
২০ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে