পাঁচ দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
পাঁচ দিনের সফরের প্রথম ধাপে চীনের শেনঝেনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাঁচ দিনের সফরের প্রথম ধাপে চীনের শেনঝেনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ৪ জুন শুরু হওয়া তার এই চীন সফর চলবে ৮ জুন পর্যন্ত। মঙ্গলবার (৪ জুনে) শরিফের বিমান শেনঝেনে অবতরণ করলে বিমানবন্দরে সেখানকার সহকারী মেয়র চীনা লু হুয়াংহাও, পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং, বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ঞ অভ্যর্থনা জানান।

চীন সফরের এই প্রথম ধাপে শেনঝেনে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সচিব মাং ফানলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেনঝেনে দুই দিন অবস্থান করার কথা রয়েছে শরিফের। সেখানে গুয়াংডং প্রদেশ এবং শেনঝেন স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও সেখানকার হাইটেক সেক্টরের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তার। এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরির জন্য পাকিস্তান-চীন বিজনেস কনফারেন্সও উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

চীনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাব শেনঝেনে পা রেখে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ (সাবেক টুইটার) শরিফ লিখেছেন, ‘আধুনিক দিনের চীনের প্রতীক হিসেবে শেনঝেন শহরের স্কাইলাইন এবং উন্নয়ন দেখে আমি অত্যন্ত মুগ্ধ। প্রাদেশিক কর্তৃপক্ষ, ব্যবসায়ী সম্প্রদায় এবং এখানে শিল্পউদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।’

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে আনুষ্ঠানিকভাবে চীন সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে