রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর নতুন এই কূটনৈতিক উদ্যোগ নিল যুদ্ধবিধ্বস্ত দেশটি।

আজ রোববার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল শনিবার(১৯ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় জানান, দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের নতুন প্রধান রুস্তেম উমেরভ তার সমকক্ষ রাশিয়ান কর্মকর্তাকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, 'যুদ্ধবিরতির লক্ষ্যে যা যা করা দরকার, সবকিছু করতে হবে। রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে, আর লুকিয়ে থাকার সুযোগ নেই।'

জেলেনস্কি এ সময় সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, 'শান্তি নিশ্চিত করতে নেতৃত্ব পর্যায়ের একটি বৈঠক জরুরি, স্থায়ী শান্তির জন্য এটাই প্রয়োজন।'

তবে রাশিয়া এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সম্প্রতি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তাকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি তুরস্কে অনুষ্ঠিত দুটি শান্তি আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সেসব আলোচনায় বন্দি ও মৃত সৈন্যদের মরদেহ হস্তান্তরের বিষয়ে কিছু অগ্রগতি হয়। সে সময় রাশিয়া ইউক্রেনের কাছে যে শর্ত দিয়েছিল — চারটি অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়া এবং পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যান — সেগুলো কিয়েভের কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না।

এর আগে, গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেলেনস্কির মন্তব্য — শান্তি আলোচনায় গতি আনতে হবে — তাতে মস্কোরও সম্মতি রয়েছে। বিশ্লেষকরা এটিকে রাশিয়ার অবস্থানে একটি কৌশলগত নমনীয়তা বলেই দেখছেন।

বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর যে নতুন চাপ সৃষ্টি করেছেন, তা এই অবস্থান বদলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।

গত সপ্তাহে ট্রাম্প মস্কোকে যুদ্ধবিরতির জন্য ৫০ দিনের সময়সীমা দেন। তা না হলে রাশিয়ার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। পাশাপাশি, যারা রুশ তেল কিনবে তাদের ওপরও 'সেকেন্ডারি স্যাংশন' দেওয়ার কথা জানান ট্রাম্প।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপার বেড়েছে

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অচলাবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ এ জলপথটি দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধির তথ্য দিয়েছে সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী কোম্পানি উইন্ডওয়ার্ড। তাদের তথ্য অনুযায়ী, টানা তৃতীয় দিনের মতো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বেড়েছে।

১১ ঘণ্টা আগে

এক মাসে দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়ল পাকিস্তানে

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।

১৩ ঘণ্টা আগে

ইরানের উচিত ‘বিজয় ঘোষণা’ করে একটি চুক্তিতে আসা: জাভেদ জারিফ

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত অবসানে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ একটি চাঞ্চল্যকর শান্তি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের উচিত এখনই ‘বিজয় ঘোষণা’ করে এমন একটি চুক্তিতে আসা, যা বর্তমান যুদ্ধ থামানোর পাশাপাশি ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা দূর করবে।

১৩ ঘণ্টা আগে

এভারেস্টে কেলেঙ্কারি: বিমার টাকা হাতিয়ে নিতে পর্যটকদের ‘বিষ’ প্রয়োগ!

এই চক্রটি হিমালয়ের দুর্গম সব শৃঙ্গে আরোহণ করতে যাওয়া পর্যটকদের খাবারে সুকৌশলে বিষ মেশাত। এরপর পর্যটকরা অসুস্থ হয়ে গেলে তাদের উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালানোর নাম করে হাতিয়ে নেওয়া হতো বিমার টাকা। এ চক্রের হাতে এরই মধ্যে প্রায় ২৫০ কোটি টাকা (২ কোটি মার্কি ডলার) জালিয়াতি হয়েছে বলে জ

১৬ ঘণ্টা আগে