ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনে ইউরোপ যথাসম্ভব সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক শেষে তিনি এ প্রতিশ্রুতি দেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর ইইউয়ের শীর্ষ কর্মকর্তা ফন ডার লিয়েন ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তার সঙ্গে আঞ্চলিক সফরে রয়েছেন।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে গত কয়েকদিন ধরে প্রাণঘাতি সংঘর্ষ চলছে। এমন সময়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা দেশটিতে সফরে গেলেন।
ভন ডার লিয়েন সামাজিক যোগাযোগামধ্যম এক্সে লিখেছেন, ইউরোপ সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনে যতটুকু সম্ভব সহায়তা করবে।
সিরিয়ার প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ পুনর্গঠনসহ সহযোগিতা, মানবিক বিষয় এবং ইউরোপে শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা করেছে।
বৃহস্পতিবার ইইউ নেতাদের দামেস্কে আগমনের প্রাক্কালে ইইউ-জর্ডানের এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা সিরিয়ার নেতৃত্বাধীন ও সিরিয়ার মালিকানাধীন শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের সহযোগিতায় একসঙ্গে কাজ চালিয়ে যাব।
বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইইউ তার আমলে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত মার্চে ইইউ ২০২৫-২৬ সালের জন্য সিরিয়াকে প্রায় ২৫০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
আঞ্চলিক সফরের অংশ হিসেবে ভন ডার লিয়েন ও কস্তা শুক্রবার লেবাননও সফর করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে