নাগরিকদের ৩ দেশ ছাড়ার নির্দেশ দিল আমিরাত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৬, ১৫: ১১
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির প্রেক্ষাপটে ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই জরুরি নির্দেশনা দেয়। একইসঙ্গে বর্তমানে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতি নাগরিকদের জানমালের নিরাপত্তা বিবেচনায় দ্রুত স্বদেশে ফেরার আহ্বান জানিয়েছে আবুধাবি।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ইরান, লেবানন এবং ইরাক ভ্রমণ থেকে বিরত থাকতে আমিরাতের নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বর্তমানে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতি নাগরিকদের যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে নাগরিকদের জন্য জারি করা নির্দেশনা ও সতর্কতা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

একই সঙ্গে ইরান, লেবানন ও ইরাকে অবস্থানরত আমিরাতের নাগরিকদের যেকোনও জরুরি সহায়তার জন্য মন্ত্রণালয়ের হটলাইন নম্বর (+৯৭১ ৮০০ ৪৪৪৪৪)-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সরকার বলছে, বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও নির্দেশনা জারি করা হতে পারে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে
Advertisement