ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর হামলার প্রতিশোধ নিতে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে পালটা হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসি জানায়, মার্কিন সামরিক বাহিনী বিমান থেকে বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে বৃহস্পতিবারের প্রথম প্রহরেই আইআরজিসি পালটা আঘাত হানে এবং যে মার্কিন বিমান ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হয়েছিল, ঠিক সেই ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা পরিচালনা করে।
এলিট এই সামরিক বাহিনী জানিয়েছে, এই পালটা আক্রমণ শত্রুদের জন্য একটি গুরুতর সতর্কবার্তা, যেন তারা বুঝতে পারে যে তাদের কোনো আগ্রাসনই জবাবহীন থাকবে না। একই সঙ্গে তারা সতর্ক করেছে, শত্রু যদি আবারও এ ধরনের ধৃষ্টতা দেখায়, তাহলে এর চেয়েও ‘আরও বেশি নিষ্পত্তিমূলক’ প্রতিক্রিয়া জানানো হবে এবং এর ফলে যেকোনো পরিণতির জন্য আক্রমণকারী দেশ নিজেই দায়ী থাকবে।
এদিকে আঞ্চলিক এই চরম উত্তেজনার মধ্যে কুয়েতের সশস্ত্র বাহিনী গভীর রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ঘোষণা দিয়েছে। শত্রুভাবাপন্ন দেশ থেকে আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কুয়েত জানিয়েছে। তবে হামলাগুলো ঠিক কোথা থেকে চালানো হয়েছিল, সে বিষয়ে কুয়েত সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি।
দেশটির সামরিক বাহিনী কুয়েতি নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, যেকোনো ধরনের বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার কারণেই শোনা যেতে পারে। সূত্র: প্রেস টিভি
রাজনীতি/একে

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১৫ ঘণ্টা আগে
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৯ ঘণ্টা আগে
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
১৯ ঘণ্টা আগে
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক
১ দিন আগে