লেবার পার্টির দায়িত্ব নিয়েই বার্নহ্যাম বললেন— আই হ্যাভ আ প্ল্যান

ডেস্ক, রাজনীতি ডটকম
শুক্রবার যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেন অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: বিবিসি

লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পরই ব্রিটেনের জন্য নিজের ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। আবেগঘন ভাষণে তিনি ঘোষণা দিয়েছেন— ‘আই হ্যাভ আ প্ল্যান’। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন— বিভক্তির রাজনীতি নয়, ঐক্যবদ্ধ একটি লেবার সরকার গড়ে তুলে তিনি ব্রিটেনে আবারও ‘আশা ফিরিয়ে আনবেন’।

বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) বিশেষ দলীয় সম্মেলনে লেবারের নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বার্নহ্যাম। আগামী সোমবার (২০ জুলাই) তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে কিয়ের স্টারমারের স্থলাভিষিক্ত হবেন তিনি। ১০ বছরের মধ্যে বার্নহ্যাম হবেন যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী।

লেবার পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বার্নহ্যাম বলেন, তিনি নিজের সব সিদ্ধান্তে সফল হননি এবং কোথাও কোথাও ব্যর্থও হয়েছেন। তিনি বলেন, ‘আমি সবসময়ই আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। কোথাও যদি আমি প্রত্যাশা পূরণ করতে না পেরে থাকি, তার জন্য আমি দুঃখিত।’

লেবারের নতুন এই নেতা আরও বলেন, পথ চলতে চলতে তিনি মানুষের কথা শুনেছেন, ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং সেই কারণেই আরও পরিণত হয়েছেন। এরপরই দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং আমি কী করতে চাই। আই হ্যাভ আ প্ল্যান। লেবার পার্টির নতুন নেতা হিসেবে আমি আবারও মানুষের আশা ফিরিয়ে আনব। আমি আপনাদের প্রত্যেকের ওপর বিশ্বাস করি এবং আমি আত্মবিশ্বাসী—আমরা এটা পারব।

বক্তব্য শেষ হতেই উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে বার্নহ্যামকে অভিবাদন জানান এবং দীর্ঘ করতালিতে তাকে অভিনন্দিত করেন।

সোমবারই প্রধানমন্ত্রী

বার্নহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। সেদিন বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন বার্নহ্যাম।

লেবার পার্টির নেতারা জানিয়েছেন, সোমবার ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে বার্নহ্যাম ‘আরও ভালো ব্রিটেনের স্বপ্ন’ তুলে ধরবেন। দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই জীবনযাত্রার ব্যয় কমাতে একাধিক নীতি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন। কয়েক দিনের মধ্যেই তিনি প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে বৈঠক করবেন। পাশাপাশি উত্তর ইংল্যান্ডে সরকারের উপস্থিতি জোরদার করতে ‘নম্বর ১০ নর্থ’ সফর করবেন।

‘এটাই লেবারের শেষ সুযোগ’

বার্নহ্যাম তার বক্তব্যে বলেন, গত ৪০ বছরের মধ্যে এটিই ব্রিটিশ রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তন। তার ভাষায়, ‘এটাই লেবারের জন্য সবকিছু ঠিক করার শেষ সুযোগ। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের দীর্ঘদিন ধরে দুর্বল করেছে। আজ আমরা সেই অধ্যায় অতিক্রম করেছি।’

বার্নহ্যাম প্রতিশ্রুতি দেন, তার নেতৃত্বে এমন একটি ‘স্বতন্ত্র লেবার সরকার’ গড়ে উঠবে, যা কনজারভেটিভ, গ্রিন বা রিফর্ম ইউকের নকল করবে না। তিনি বলেন, ‘পরিবর্তন আমাদের নিজেদের থেকেই শুরু হবে। আমি নিরলসভাবে একটি ঐক্যবদ্ধ লেবার দলের সংস্কৃতি গড়ে তুলব। আমরা যদি নিজেদের অভ্যন্তরীণ লড়াই আর টানাপোড়েনে ব্যস্ত থাকি, তাহলে ব্রিটেনের নতুন ডানপন্থাকে কখনোই পরাজিত করতে পারব না। এটি আত্মঘাতী বিলাসিতা।’

বামঘেঁষা অর্থনৈতিক রূপরেখা

নতুন নেতা হিসেবে বার্নহ্যাম ব্রিটেনের জন্য স্পষ্ট বামঘেঁষা রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৮০–এর দশকের থ্যাচারবাদের প্রভাব থেকে দেশকে বের করে আনতে হবে।

বার্নহ্যামের পরিকল্পনার মধ্যে রয়েছে—

  • আরও বেশি জনমালিকানায় ইউটিলিটি সেবা ফিরিয়ে আনা;
  • সামাজিক সেবাখাত সংস্কারের জন্য অর্থের ব্যবস্থা করা;
  • নতুন প্রজন্মের কাউন্সিল হাউজ নির্মাণ; এবং
  • স্থানীয় জনগণের হাতে আরও বেশি ক্ষমতা ফিরিয়ে দেওয়া।

তবে বার্নহ্যাম একই সঙ্গে স্পষ্ট করে দেন, ব্যবসাবান্ধব অবস্থান থেকেও তিনি সরে আসবেন না। তিনি বলেন, ‘আমি ব্যবসাবান্ধব প্রধানমন্ত্রী হব, যেমনটা গ্রেটার ম্যানচেস্টারের মেয়র থাকাকালেও ছিলাম।’

ওয়েস্টমিনস্টারে অতিরিক্ত ক্ষমতার কেন্দ্রীকরণ ও গুরুত্বপূর্ণ সেবা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সংস্কৃতি পরিবর্তন করতে হবে উল্লেখ করে লেবার পার্টির নতুন এই নেতা বলেন, আমি চাই মানুষ বুঝুক, আমি যে রাজনৈতিক দিকনির্দেশনা দিচ্ছি তার পেছনের চিন্তাটা কী।’

সামাজিক সেবাখাত হবে সবচেয়ে বড় অগ্রাধিকার

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্নহ্যাম বলেন, দায়িত্ব নেওয়ার পর তার সবচেয়ে জরুরি কাজ হবে সামাজিক সেবাখাতের দীর্ঘদিনের সংকট সমাধান করা। তিনি বলেন, ‘সামাজিক সেবার সংকট সমাধান না হলে এনএইচএস কখনোই পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ প্রয়োজনীয় সেবার অভাবে অসংখ্য মানুষ হাসপাতালেই আটকে থাকছেন।’

এ কাজ সহজ হবে না স্বীকার করে নিয়েও বার্নহ্যাম বলেন, ‘এর জন্য কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমি সমস্যাকে ভবিষ্যতের জন্য ফেলে রাখব না। সামাজিক সেবাখাত সংস্কারের পরিকল্পনা বাস্তবায়নে আমি রাজনৈতিক মূলধন ব্যয় করব। আমি সময় নষ্ট করব না। কারণ আমরা যত বছর দেরি করব, তত হাজার হাজার মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হবেন।’

গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হওয়ায় দীর্ঘদিন ধরেই অ্যান্ড বার্নহ্যামকে ‘উত্তরের রাজনীতিক’ হিসেবে দেখা হয়। এ প্রসঙ্গে বার্নহ্যাম বলেন, ‘আমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম— স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড— পুরো যুক্তরাজ্যের নেতা হতে চাই। এটি এমন একটি মুহূর্ত, যখন দেশের প্রতিটি অংশের মানুষের হয়ে কথা বলতে হবে এবং সবাইকে একটি অভিন্ন লক্ষ্য নিয়ে একত্রিত করতে হবে। ‘আমি ওয়েস্টমিনস্টার ও হোয়াইটহল থেকে ক্ষমতা ফিরিয়ে এনে মানুষের স্থানীয় সম্প্রদায়ের হাতে তুলে দেবো।’

মন্ত্রিসভা নিয়ে জল্পনা

বার্নহ্যামের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে সোমবার ঘোষণা করা হবে। তবে এরই মধ্যে সম্ভাব্য কয়েকটি নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অর্থমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। যদিও দলটির বামপন্থিরা এই পদে এড মিলিব্যান্ডকে দেখতে চান। এ ছাড়া বর্তমান চিফ হুইপ জোনাথন রেনল্ডসকে বর্তমান দায়িত্বের বাইরে বড় ব্যবসা ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে প্রতিরক্ষামন্ত্রী ও অ্যাঞ্জেলা রেইনারকে স্বাস্থ্যসচিব করে সামাজিক সেবাখাতের দায়িত্ব দেওয়ার আলোচনাও চলছে।

বিরোধীদের সমালোচনা

বার্নহ্যামকে ‘ফাঁপা’ ও ‘ব্রিটিশ রাজনীতির সবচেয়ে বড় রং বদলানো রাজনীতিক’ বলে কটাক্ষ করেছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। অন্যদিকে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনর‌্যাক অভিযোগ করেন, পার্লামেন্ট অধিবেশন না থাকায় বার্নহ্যামকে এখনই জবাবদিহি করতে হচ্ছে না।

কেভিন ‘অ্যান্ডি বার্নহ্যাম বলছেন, তার একটি পরিকল্পনা আছে। তাহলে সেটি কী? লেবার পার্টির নেতা এবং হতে যাওয়া প্রধানমন্ত্রী হিসেবে তার উচিত পার্লামেন্টে এসে সেটি ব্যাখ্যা করা। এখনো সময় আছে। সোমবার পার্লামেন্টে এসে নিজের পরিকল্পনা ব্যাখ্যা করুন এবং এমপিদের প্রশ্নের উত্তর দিন।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে