উষ্ণতায় রেকর্ড যুক্তরাজ্যেও, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

ডেস্ক, রাজনীতি ডটকম
তীব্র গরমে লন্ডনের স্কুলগুলোতে শিশুরা স্বস্তি খুঁজছে পানিতে। ছবি: স্কাই নিউজ

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, ইউরোপ জুড়ে চলমান এই দাবদাহ মানুষের জীবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

বুধবার (২৪ জুন) যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সের উইগনহোল্ট এলাকায় তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর মেট অফিস।

এর মাধ্যমে ১৯৫৭ ও ১৯৭৬ সালে গড়া জুন মাসের আগের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে গেছে। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো ২০২২ সালের ১৯ জুলাই লিংকনশায়ারের কনিংসবিতে রেকর্ড হওয়া ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চরম গরমের কারণে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিরল ‘রেড এক্সট্রিম হিট’ সতর্কতা জারি করেছে মেট অফিস। এ ছাড়া শুক্রবার ও শনিবারের জন্যও অ্যাম্বার সতর্কতা বহাল রাখা হয়েছে।

জনজীবনে বিপর্যয়, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অস্বাভাবিক গরমে যুক্তরাজ্যের স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও কর্মক্ষেত্রে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাপপ্রবাহের কারণে ট্রেনের গতি কমিয়ে আনা হয়েছে, অনেক হাসপাতাল রোগীদের নির্ধারিত চিকিৎসাসেবা স্থগিত করেছে, কোথাও কোথাও স্কুল আগেভাগে ছুটি দিয়েছে বা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পানি সংকট মোকাবিলায় কিছু এলাকায় পাইপ দিয়ে বাগানে পানি ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মেট অফিসের প্রধান বিজ্ঞানী অধ্যাপক স্টিফেন বেলচার বলেন, জুন মাসে যুক্তরাজ্যে এমন তাপমাত্রা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাবেরই প্রমাণ। তার মতে, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা মানুষের স্বাস্থ্যের পাশাপাশি পরিবহন, জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার ওপরও ব্যাপক চাপ তৈরি করছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, ইউরোপের এই তাপপ্রবাহ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। তার ভাষায়, ইউরোপে তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে, ফলে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও স্বাস্থ্যব্যবস্থাকে আরও সহনশীল করে তুলতে দ্রুত বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ইউরোপের অন্য দেশগুলোতেও পরিস্থিতি উদ্বেগজনক। ফ্রান্সে গরম থেকে বাঁচতে জলাশয়ে নামতে গিয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটি টানা ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত ও দিন পার করেছে। অন্যদিকে স্পেনে সোমবার প্রতি আটটি আবহাওয়া কেন্দ্রের একটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। জার্মানিতেও সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ এখন আগের তুলনায় আরও দীর্ঘস্থায়ী, তীব্র ও প্রাণঘাতী হয়ে উঠছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং হৃদ্‌রোগ বা ফুসফুসের সমস্যায় ভোগা মানুষদের জন্য এ ধরনের চরম গরম সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement