ডেস্ক, রাজনীতি ডটকম

শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’ জাপানের দিকে ধেয়ে আসায় ভারী বৃষ্টি, প্রবল ঝড়ো হাওয়া, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে ১৬ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে আরও প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিবিসির খবরে বলা হয়, জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইবারাকি, চিবা, টোকিও, কানাগাওয়া, শিজুওকা ও সাইতামা— এই ছয় প্রিফেকচারে মোট ১৯ লাখ ৮ হাজার ৬৪৫ জনকে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নির্দেশ বাধ্যতামূলক নয়।
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ কান্তো অঞ্চল ও পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়ো হাওয়া শুরু হয়েছে। দেখা দিয়েছে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার তীব্র ঝুঁকি।
সোমবার জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, টাইফুনটি সরাসরি টোকিও মহানগরীর ওপর দিয়ে অথবা এর খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টায় সেখানকার সার্বিক আবহাওয়ার পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে উঠতে পারে।
ইতোমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় অঞ্চলগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বহুগুণ বাড়তে পারে।
টোকিওর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বাসিন্দাদের বেজমেন্ট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ওই এলাকায় ভারী বৃষ্টির জন্য তৃতীয় স্তরের সতর্কতা জারি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দুটি কার্টুনে সংস্থাটি ব্যাখ্যা করেছে, বেজমেন্টে দ্রুত পানি ঢুকে পড়তে পারে। বাইরে কী ঘটছে তা দেখা না যাওয়ায় সেখানে আটকা পড়ার ঝুঁকিও রয়েছে।
এ ছাড়া যেকোনো সময় বেজমেন্টে পানি ‘হু হু করে’ ঢুকে পড়তে পারে বলে সতর্ক করে বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকতে বলেছে টোকিওর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বন্যার সময় ম্যানহোলের ঢাকনা সরে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
টাইফুনের কারণে টোকিওর হানেদা ও নারিতা বিমানবন্দরে প্রায় ৫০০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪। ঝড়ের কারণে টোকাইডো কমিউটার লাইনের কিছু বুলেট ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।
জাপান এয়ারলাইনস ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করেছে। ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর জনসাধারণকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এ সময় শিনকানসেনের প্রবেশপথগুলোতে ভিড় রয়েছে বলেও জানানো হয়েছে।
টোকিও প্রিফেকচারের ওশিমা শহর ও ইজু দ্বীপপুঞ্জে সর্বোচ্চ স্তরের পাঁচ নম্বর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই সতর্কতা শহরটির ১ হাজার ৯০১টি পরিবার ও ৩ হাজার ২০ জন বাসিন্দার জন্য জারি করা হয়েছে। এ ছাড়া কানাগাওয়া এলাকায় ভূমিধসে একটি বাড়ি ধসে পড়ার পর সেখানে একজন নারী মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন দেশটির দমকলকর্মীরা।
‘দুজুয়ান’ নামের এই ঝড়ে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত উঠছে। জাপানের তোকাই অঞ্চলে এই ঝড়ের কারণে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ বা একটানা মুষলধারে বৃষ্টি ঘটানো শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে। এর ফলে অল্প সময়ে বিপুল পরিমাণ বৃষ্টি জমে পাহাড়ি ঢল ও ভূমিধসের সৃষ্টি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের আগাম সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
টাইফুনের প্রভাবে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ায় খেলোয়াড় ও পশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই আয়োজক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রশান্ত মহাসাগরে বয়ে যাওয়া ঝড়গুলোর মধ্যে দুজুয়ান সাম্প্রতিক একটি ঝড়। এ বছরের ‘সুপার এল নিনো’র কারণে সমুদ্রের পানি গরম হয়ে এই ধরনের ঝড় তৈরিতে সহায়তা করেছে এবং দুজুয়ানকে আরও শক্তিশালী করে তুলেছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় তাদের আটকের আদেশ দেয়। আদেশ অনুযায়ী, উজমা ও নরিনকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখা
১০ ঘণ্টা আগে
পরে দুই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পালটাপালটি ‘ভুয়া ভুয়া’ স্লোগানসহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়।
১১ ঘণ্টা আগে
ডেমোক্র্যাটদের ট্রাম্প এমনভাবে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিচ্ছেন, যেন তা গালির সমতুল্য। অথচ একই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কমিউনিস্ট রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য হোয়াইট হাউজে আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় সফর ও নৈশভোজের।
১১ ঘণ্টা আগে
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সম্প্রতি পার্লামেন্টে একই ধরনের আশঙ্কার কথা জানান। তার ভাষ্য, গোয়েন্দা মূল্যায়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী কয়েক মাসে রাশিয়া ন্যাটোর ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জোটের ‘আর্টিকেল ৫’ কতটা কার্যকর, তা পরীক্ষা করতে পারে। ন্যাটোর এই ধারায় একটি সদস্য
১৪ ঘণ্টা আগে