স্কুলে আগুন লেগে ১৭ শিশুর মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামিক স্কুলে আগুন লেগে অন্তত ১৭ শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছে কয়েকজন শিশুশিক্ষার্থী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার স্কুলের পাশের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত।

এই ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জামফারা প্রদেশের কাউরান নামোদা শহরে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ১০-১৬ বছর বয়সী শিশু শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। এ কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে।

স্কুলটিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। আহতদের সুস্থ হতে সাহায্য করার চেষ্টা চলছে বলেও জানায় তাঁরা।

স্কুলের অবস্থানের কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যদিও দমকলকর্মীরা ঠিক সময়ে আসলেও বাড়ির দিকে যাওয়ার রাস্তা সরু হওয়ায় পৌঁছানো কঠিন ছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

৮ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৬ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৭ ঘণ্টা আগে

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১৯ ঘণ্টা আগে