২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দুইশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে জিম্মি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় সশস্ত্র গোষ্ঠী হামাস।

এদিন গাজা সিটির ফিলিস্তিন চত্বরে চার নারী সেনাকে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মধ্যস্থতায় ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাস্ক মুখে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন।

রেডক্রসের প্রতিনিধি ও হামাস যোদ্ধারা চার জিম্মিকে মুক্তি দেওয়ার আগে নথিতে সই করেন। জিম্মি চার ইসরায়েলি নারী সেনা হলেন, কারিনা আরিয়েভ, দানিয়েলা জিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তারা ইসরায়েলি বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছিলেন। মুক্তি পাওয়ার পর তারা উপস্থিতদের উদ্দেশে হাত নাড়ান।

ফিলিস্তিন চত্বর থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিজি জিম্মিদের মুক্তির সময়কে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেন। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রেডক্রসের কাছ থেকে তারা চার জিম্মিকে তাদের কাছে নিয়েছে। তাদের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

অন্যদিকে মুক্তি পাওয়া ২০০ ইসরায়েলির মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন। বাকি ৭৯ জনেরও দীর্ঘমেয়াদি দণ্ড ছিল। এরমধ্যে সবচেয়ে বেশি বয়সী বন্দির বয়স ৬৯, আর সবচেয়ে কমবয়সী বন্দির বয়স ১৫।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১০ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৮ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৯ ঘণ্টা আগে