যে কারণে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা কঠিন জানালেন ডেভিড ক্যামেরন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুগ যুগ ধরে ফিলিস্তিনিরা নিজ ভূমে পরাধীন। দখলদার ইসরাইল তাদের বিতাড়িত করে আসছে। এ বিষয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরাইলি বসতির কারণে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন হয়ে পড়েছে। তিনি মঙ্গলবার ফিলিস্তিন-ইসরাইল সঙ্কটের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা বলার সময় এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

তিনি এ সময় ইসরাইলি বসতি কিভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাঁধা হয়ে পড়েছে সেটিও উল্লেখ করেন। ব্রিটেনের হাউস অব লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির একটি সেশনে ক্যামেরন আরো বলেন, পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ দখলদারিত্ব ফিলিস্তির রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়। ক্যামেরন বলেন, তারা চতুরতার সঙ্গে বসতি স্থাপন বাড়াচ্ছে।এটি আমাদের চিন্তার বিষয়। এতে করে দ্বিরাষ্ট্রিক সমাধান দিন দিন অসম্ভব হয়ে পড়ছে।

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন তবে একেবারেই অসম্ভব নয়।ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তবে এটাও ঠিক যে সবাই স্বীকৃতি দিলেই ফিলিস্তিন রাষ্ট্রগঠন হয়ে যাবে এমন নয়।এখানে একটি সরকার গঠন,সক্ষমতা বাড়ানো ও অর্থনৈতিক সহযোগিতারও প্রয়োজন রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনে কোনো প্রক্রিয়ায়-ই স্থায়ী শান্তি আসবে না, যতক্ষণ ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতি আনার জন্য ফিলিস্তিন রাষ্ট্রগঠন জরুরি বলেও জানান তিনি।

ক্যামেরন বলেন, সেৌদি যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, এটি একদিক থেকে তেলআবিবের জন্য বড় একটি পদক্ষেপ হবে।কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৩ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৫ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৫ ঘণ্টা আগে