সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

ডেস্ক, রাজনীতি ডটকম
আসামের বিধায়ক ও বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমল। ছবি: সংগৃহীত

ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশি শনাক্ত করে বহিষ্কার ও সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া তথা পুশইনের (ভারতের জন্য পুশব্যাক) প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ বেআইনি’ ও ‘সংবিধানের সঙ্গে পরিপন্থি’ বলে অভিহিত করেছেন ভারতের আসামের এমএলএ বা বিধায়ক বদরুদ্দিন আজমল।

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজমল বলেন, ‘পুশব্যাক সম্পূর্ণ বেআইনি। এটি অবৈধ ও ভুল। এটি হওয়া উচিত নয়। এটি একটি নৃশংস কাজ। বর্তমান বিশ্ব আইন দিয়ে চলে, সংবিধান দিয়ে চলে। ভারতের সংবিধানের দৃষ্টিকোণ থেকে যারা এসব করছে, তারা আসলে সংবিধানকে সম্মান করে না।’

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আজমলের এই মন্তব্য এমন একসময়ে এলো, যখন পশ্চিমবঙ্গসহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে কথিত অবৈধ বাংলাদেশিদের শনাক্ত, আটক ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

গত মে মাসের প্রথম সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই আলোচনায় রয়েছে ভারত থেকে পুশইনের ইস্যুটি। ওই নির্বাচনে জয় পেয়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে।

৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে অবস্থানরত ‘অবৈধ’ বাংলাদেশিদের শনাক্ত করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এরপর থেকে গত দুই মাসে দেশের সীমান্তবর্তী প্রায় সব জেলাতেই পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। সীমান্তের বিভিন্ন এলাকায় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজির সঙ্গে বিএসএফের উত্তেজনা ছড়িয়েছে। কয়েকটি ঘটনায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সীমান্তে অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

বাংলাদেশ সরকারও পুশইনের চেষ্টায় কড়া প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে ঢাকা নিয়মিতভাবে নয়াদিল্লিকে কূটনৈতিক নোট পাঠাচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement