ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদের দিনেও দখলদার বাহিনীর হামলা থেকে রক্ষা পাননি ফিলিস্তিনিরা। ইসরাইলি হামলায় অন্তত নারী ও শিশুসহ ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) ভোর থেকে সোমবার রাত পর্যন্ত গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।
এদিকে ইসরাইলের এমন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ঈদুল ফিতরের পবিত্রতার কোনো তোয়াক্কা না করেই দিনভর গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ঈদুল ফিতরের প্রথম দিনে সন্ত্রাসী হামলায় বহু ফিলিস্তিনি শহিদ হয়েছেন, যাদের মধ্যে ঈদের পোশাক পরা শিশুরাও ছিল।’
হামাস জানায়, ‘ঈদের দিনে শিশুদের তাঁবুর ভেতরে হত্যা দখলদার বাহিনীর ফ্যাসিবাদ এবং যেকোনো মানবিক বা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করার বিষয়টি প্রকাশ করে।’

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
১১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।
১১ ঘণ্টা আগে
দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন
১৪ ঘণ্টা আগে
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।
১৬ ঘণ্টা আগে