গাজার চেকপয়েন্টে হাজারো ফিলিস্তিনি অপেক্ষমাণ: জাতিসংঘ

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার নেটজারিম করিডোর চেকপয়েন্টে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছেন, যারা নিজ বাড়িতে ফিরতে বা স্বজনদের সঙ্গে পুনরায় মিলিত হতে চান।

নেটজারিম করিডোর গাজার উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপয়েন্ট। ইসরাইলি বাহিনী এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এটি ব্যবহার করেই ইসরাইল উত্তর ও দক্ষিণ গাজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

সামাজিকমাধ্যম এক্সে (পূর্ববর্তী টুইটার) দেওয়া এক পোস্টে ওসিএইচএ জানায়, ত্রাণ সংস্থা ও স্থানীয় দাতব্য সংস্থাগুলো এই বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করছে। তবে বিশাল সংখ্যক মানুষের জন্য তা পর্যাপ্ত নয়।

শনিবার থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তর অংশ ও বাকি অংশের মাঝে থাকা নেটজারিম করিডোরে একত্রিত হচ্ছেন। ইসরাইল গত রবিবার তাদের পারাপারের অনুমতি দেওয়ার কথা থাকলেও, এক নারী ইসরাইলি বন্দির মুক্তি নিয়ে বিতর্কের কারণে এই প্রক্রিয়া আটকে দেয়।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন, সোমবার সকালে ফিলিস্তিনিদের নেটজারিম করিডোর দিয়ে পার হতে দেওয়া হবে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, বর্তমানে প্রায় ৬ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজার উত্তরে ফেরার অপেক্ষায় রয়েছেন।

ইসরাইল যদি অনুমতি দেয়, তবে সোমবার থেকেই হাজার হাজার মানুষ উত্তর গাজায় প্রবেশ শুরু করতে পারে। তবে ইসরাইল নতুন কোনো শর্ত আরোপ করতে পারে, যা আবারও এই প্রক্রিয়া ব্যাহত করতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১০ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৮ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৯ ঘণ্টা আগে